বিশ্বাসঘাতকতার জন্য উদ্ধবের শিক্ষা পাওয়া উচিত, মুম্বইতে মন্তব্য শাহের

এদিন শাহ বলেন, ‘উদ্ধব যে ভাবে বিশ্বাসঘাতকতা করেছে, তাঁর জন্য ওঁর শিক্ষা পাওয়া উচিত। তাঁর লোভই তাঁকে কুর্সি থেকে টেনে নামিয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : শিব সেনা ভাঙিয়ে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করলেও উদ্ধব ঠাকরের উপর রাগ এখনও কমেনি বিজেপি নেতৃত্বের। সোমবার মুম্বই গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাবে ঠাকরের বিরুদ্ধে তোপ দাগলেন, তাঁর থেকেই বিষয়টি পরিষ্কার। এদিন শাহ বলেন, ‘উদ্ধব যে ভাবে বিশ্বাসঘাতকতা করেছে, তাঁর জন্য ওঁর শিক্ষা পাওয়া উচিত।’

মহারাষ্ট্রে শিব সেনা ভাঙিয়ে বিদ্রোহী শিব সেনা নেতা একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে বকলমে ক্ষমতা দখল করেছে বিজেপি। মহা আগাড়ি জোটকে ক্ষমতাচ্যুত করে মসনদে বসার পর প্রথমবার মহারাষ্ট্রে পা রাখলেন অমিত শাহ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ইডি-সিবিআইয়ের ভয় আর প্রচুর টাকার টোপ দিয়ে বিধায়ক ভাঙিয়েছে তাঁরা। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে শাহ বলেন, ‘নিজের দোষেই ডুবেছেন ঠাকরে। তাঁর লোভই তাঁকে কুর্সি থেকে টেনে নামিয়েছে। তাঁর দল ভেঙেছে।’ আরও সুর চড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (উদ্ধব ঠাকরে) শুধু তাঁর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, মহারাষ্ট্রের মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। এই বিশ্বাসঘাতকতার জন্য ওঁর শিক্ষা পাওয়া দরকার।’ তাঁর সংযোজন, ‘আমরা রাজনীতিতে সব কিছু সহ্য করতে পারি। কিন্তু বিশ্বাসঘাতকতা বরদাস্ত করতে পারি না।’ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়লেও ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে বিজেপি-শিব সেনার বিবাদ শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর পদ বিজেপি ছাড়তে রাজি না হওয়ায় কংগ্রেস-এনসিপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। তাঁর অভিযোগ ছিল, ভোটের আগে শিব সেনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেও বিজেপি তা রক্ষা করেনি। এ প্রসঙ্গে এদিন শাহ বলেন, ‘আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। আমরা খোলামেলা ভাবে রাজনীতি করি বদ্ধ ঘরে নয়।’

এদিন মহারাষ্ট্রে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে অংশ নেন শাহ। সেখানে দলের সংগঠন বৃদ্ধির উপর জোর দেন তিনি। বৃহন্নমুম্বই পৌর নির্বাচন আসন্ন। দেশের সবচেয়ে বড় পৌরনিগম দখলে এখন থেকেই নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন শাহ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?