২০২৪ সালে বিরোধী ঐক্য অলৌকিক ঘটনা ঘটাতে পারে, মন্তব্য শত্রুঘ্ন সিনহার

তিনি বলেন, ‘আমি সর্বদা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গেম চেঞ্জার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা সফরে গিয়ে গত ১ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছিলেন ২০২৪ সালে লোকসভা ভোটের ফল মানুষকে বিস্মিত করবে। এবার একই ধরণের দাবি করলেন তৃণমূল কংগ্রেসের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ২০২৪ সালে বিরোধী ঐক্য অলৌকিক ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করলেন তারকা সাংসদ।

বর্তমানে বিহারে নিজের শহর পাটনায় রয়েছেন তৃণমূল সাংসদ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী ২৩ জুন পাটনায় নির্ধারিত বিরোধী দলগুলির বৈঠকের বিষয়ে আশাবাদী তিনি। বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই বৈঠক আয়োজন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসা করেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি আসানসোলের সাংসদ আনন্দ প্রকাশ করেছেন তাঁর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে রাজি হওয়ায়। তিনি বলেন, ‘আমি সর্বদা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গেম চেঞ্জার। এটি দারুণ বিষয় যে তিনি জাতীয় আইকন রাহুল গান্ধির মতো মানুষদের সঙ্গে থাকবেন, যিনি ভারত জোড়ো যাত্রার পরে নায়কের মর্যাদা পেয়েছেন।’ প্রসঙ্গত তৃণমূলে যোগ দেওয়ার আগে কংগ্রেসেই ছিলেন শত্রুঘ্ন।

শুক্রবার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন আগামী ২০২৪ সালে লোকসভা ভোটে বিরোধী ঐক্য কত আসন পেতে পারেন তা নিয়ে। জবাবে ‘বিহারী বাবু’ বলেন, ‘আমি একজন জ্যোতিষী নই তবে এটি নিশ্চিন্তে বলা যেতে পারে যে একটি অলৌকিক ঘটনা ঘটবে। আমরা হিমাচল প্রদেশ এবং কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলে তার ঝলক দেখেছি। যেখানে বিজেপি কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে।’

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন