হাতে রহস্যময় ট্যাটু, যোগী রাজ্যে ফের উদ্ধার মহিলার মৃতদেহ

জানা গিয়েছে, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তবে মহিলার হাতে একটি 'A' ট্যাটু দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের কানপুরে অজ্ঞাতপরিচয় মহিলাদের লাশ উদ্ধারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। আবারও কানপুরের সাচেন্দি এলাকায় একজন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তবে মহিলার হাতে একটি ‘A’ ট্যাটু দেখা গিয়েছে। কানপুর পুলিশের সবথেকে উদ্বেগের বিষয় হল, মাস দুয়েক ধরেই এমন অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হচ্ছে। এর আগে তিনজন মহিলার দেহ উদ্ধার হয়েছিল। আবারও আরেক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার হল। কিন্তু খুনিদের এখনও খুঁজে পাওয়া যায়নি এবং মহিলা দের পরিচয় জানা যায়নি।

গতকাল (১৬ মার্চ) কানপুরে র সাচেন্দি এলাকার ধর্মগর্ত পুর খালের ধারে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান লোকজন। কিন্তু এলাকার বাসিন্দাদের মতে, অনেকদিন ধরেই মৃতদেহটি পড়েছিল। এরপর দুর্গন্ধ বেরোনো মাত্রই এলাকার মানুষের সন্দেহ হয় এবং গিয়ে দেখতে পান একটি মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। এরপরেই তাঁরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। মহিলার পরনে ডোরাকাটা কালো টি শার্ট ছিল। এবং লাল প্যান্ট ছিল। কিন্তু তাঁর শরীরের থেকে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। কিন্তু তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

এমনকী তাঁর এক হাতে A লেখা ট্যাটু ছিল, কিন্তু অপরাধীরা তাকে মেরে ফেলার পর ওই চিহ্ন মুছে ফেলতে চেয়েছিলেন। পুলিশ বর্তমানে মৃতদেহটি তদন্ত করতে পাঠিয়েছে। এবং ছবি শনাক্তকরণের জন্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এর আগে গত ৪ মার্চ কানপুরের ঘাটমপুর এলাকায় এক মহিলার মাথা ও হাত কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তাঁকে খুন করে বস্তায় মরে ফেলে রাখা হয়েছিল। কিন্তু তাঁরও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং খুনির খোঁজ পাওয়া যায়নি। তার আগে কানপুরের ভীমসেন এলাকাতেও বস্তাবন্দী এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও কয়েকদিন আগে রেললাইনের উপরে একটি তরুণীর মৃতদের উদ্ধার করা হয়েছিল। এখনও পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। এখানে স্পষ্ট পুলিশের তদন্ত ব্যার্থ। প্রশ্ন উঠছে পুলিশের উপর!

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি