দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাম মন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী যোগীর

নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় মন্দির চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) বুধবার প্রস্তাবিত রাম মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক বিশেষ প্রার্থনাসভা ও পুজোপাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ছিলেন উত্তরপ্রদেশের বিখ্যাত পুজারী (Seers) এবং সাধু সন্ন্যাসীরা (saints)। গর্ভগৃহ স্থাপন উপলক্ষ্যে মন্দির চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়।  

মুখ্যমন্ত্রী (CM) পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতবাসীর দীর্ঘদিনের দাবি। বিধানসভা নির্বাচনের প্রচারে মন্দির নির্মাণের ব্যাপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দু বছর ২০২০ সালের ৫ অগাস্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM) রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার পর থেকে মন্দির নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। আজ দিনটি অত্যন্ত পবিত্র। এই পবিত্র দিনে মন্দিরের গর্ভগৃহ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। মন্দির নির্মাণের সঙ্গে জড়িতদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ভারতবাসীর স্বপ্নের এই মন্দির। আগামী বছর ডিসেম্বরে এই মন্দির (temple)  দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। 

মন্দির নির্মাণ কমিটির তরফ থেকে বলা হয়েছে, এই মন্দির হবে ত্রিতল বিশিষ্ট। পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হবে।  মন্দির তৈরি করতে লাগবে ১৭ হাজার গ্রানাইট পাথর। প্রতিটি পাথর লম্বায় পাঁচ ফুট, চওড়ায় ২.৫ ফুট। আর পাথরের গভীরতা ৩ ফুট। পাথর নিয়ে আসা হয়েছে রাজস্থানের ভরতপুর থেকে। মন্দির তৈরি হচ্ছে আট একর জমির ওপর।  গত রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাম মন্দির নির্মাণের পাশাপাশি কাশী বিশ্বনাথ-সহ অন্যান্য মন্দিরের সংস্কারের কাজে হাত দেওয়া হবে। 

আরও পড়ুন উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় সকালে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, নির্দেশ যোগী সরকারের

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার