৩০ কোটির আয়কর নোটিশ পেয়ে হতবাক উত্তর প্রদেশের কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩০ কোটি টাকা আয়কর নোটিশ হাতে পেয়ে হতবাক উত্তরপ্রদেশের কৃষক। নোটিশ হাতে পেয়ে পায়ের মাটি টলে যাওয়ার জোগার। ৩০ কোটি টাকা কেমন দেখতে হয়, তাই জানেন না। দিন আনা, দিন খাওয়া কৃষকের কাছে ৩০ কোটি টাকা তো সোনার পাথরবাটি। যে পরিমান টাকা তিনি কোনও দিন হাতে ধরে দেখা তো দূর, চোখেও দেখেন নি, সেই টাকা দেবেন কী করে? চিন্তায় উত্তরপ্রদেশের কৃষক সৌরভ কুমার।

জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ অঙ্কের আয়কর নোটিস পেয়েছেন ২৬ মার্চ। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অনুমান, প্যান এবং জিএসটি প্রতারণার যে বিভিন্ন ঘটনা সাম্প্রতিক সময়ে সামনে এসেছে, এগুলি তার মধ্যে একটি। কয়েকদিন আগেও এক জুস বিক্রেতার কাছে কোটি টাকার আয়কর নোটিস এসেছিল। এই ধরনের ঘটনা সাইবার প্রতারণা এবং প্যান কার্ডের অপব্যবহার নিয়েই প্রশ্ন তুলছে।

জানা গিয়েছে, ২৬ মার্চ মথুরার বাসিন্দা সৌরভ কুমারের কাছে একটি নোটিশ আসে। সেটি খুলে তিনি দেখতে পান, আয়কর দফতর থেকে তাঁকে ৩০ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে। পরিচিত সূত্রে প্যান কার্ডের অপব্যবহারের বিষয়টি তাঁর জ্ঞাতার্থে আসে। জানা গিয়েছে, ওই কৃষকের প্যান ব্যবহার করে ২টি ফেক জিএসটি নম্বর তৈরি করা হয়েছে। তার নামে একটি ফার্মও খোলা হয়েছে। এই সকল বিষয়ের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন ওই কৃষক। তাঁর নামে যে ফার্ম টি খোলা হয়েছে, সেই ফার্মের মাধ্যমে হওয়া লেনদেনের জন্য এই  নোটিস এসেছে। পাশাপাশি তিনি জানিয়েছে, তাঁর প্যান ব্যবহার করা হলেও, তাঁর কাছে কোনও দিন ওটিপি বা কোনও মেসেজ আসেনি।

বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কষক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। দেশজুড়ে এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে। সাইবার সংক্রান্ত অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে।

 

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা