পণের দাবিতে সোনার গহনা ছিনিয়ে গৃহবধূকে ঘাড় ধাক্কা দিল শ্বশুরবাড়ির লোকজন, ভাইরাল ভিডিও

অভিযোগ, যৌতুকের দাবিতেই গৃহবধূর উপর নির্মম অত্যাচার চালিয়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন তাঁর স্বামীর বাড়ির লোকজন। মহিলার নাম, রঞ্জনা যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়াই করে যতই বলা হোক, দেশে পণপ্রথা নিষিদ্ধ! এমনকী ভারতীয় আইনেও, যৌতুক নিষিদ্ধ। তা সত্ত্বেও দিনের পর দিন পণের দাবিতে গৃহবধূদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে শ্বশুর বাড়ির লোকজনদের। প্রায়শই সংবাদের শিরোনাম হচ্ছে পণের কারণে গৃহবধূকে খুনের ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশের জালালপুর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ঘোমটা পড়া মহিলাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে জোর জবরদস্তি বের করে দেওয়া হচ্ছে। অভিযোগ, যৌতুকের দাবিতেই গৃহবধূর উপর নির্মম অত্যাচার চালিয়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন তাঁর স্বামীর বাড়ির লোকজন। মহিলার নাম, রঞ্জনা যাদব।

গতবছর মার্চ মাসে রাজ্যের আম্বেদকর নগর এলাকার রমেশ কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ভিডিওটি ভাইরাল হতেই নির্যাতিতা মহিলা স্থানীয় পুলিশের কাছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁর উপর নির্যাতন চালাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজনেরা। কিন্তু বিষয়টি চূড়ান্ত পর্যায়ে যায়, যখন রঞ্জনার স্বামী, শ্বশুর-শাশুড়ি তাঁর সমস্ত সোনার গহনা ছিনিয়ে নিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন। এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। সূত্রের খবর, বিয়ের পর রঞ্জনার পরিবার যৌতুক হিসেবে একটি ফ্রিজ, কুলার, বিছানা পত্র-সহ একাধিক মূল্যবান জিনিসপত্র তাঁর শ্বশুরবাড়ি তে পাঠিয়েছিলেন। কিন্তু এতেও মন ভরেনি, রঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা তাঁর কাছে আরও যৌতুক দাবি করতে শুরু করেন। তাঁর সমস্ত গয়না ছিনিয়ে নেন।

 

অবশেষে সম্প্রতি তাঁকে তাঁরা বাড়ি থেকে বের করে দেওয়ার সময় পাঁচ লক্ষ টাকা দাবি করেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, রঞ্জনাকে তাঁর স্বামী রমেশ কুমার এবং ভগ্নিপতি শ্রীনাথ এবং রাক্ষরাম পণের দাবিতে নানারকমভাবে অত্যাচার করত। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, যৌতুকের দাবি পূরণ না করায় তাকে তার বাপের বাড়িতে পাঠানো হচ্ছে। রঞ্জনা প্রবেশপথের গ্রিল ধরে তাঁদেরকে বাঁধা দিলেও, তাঁর শ্বশুরবাড়ির একজন তাকে জোর করে বের করে দেয়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ যৌতুক নির্যাতনের মামলা দায়ের করেছ। এসএইচও জয় প্রকাশ জানিয়েছেন, তারা ভুক্তভোগী মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছেন।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি