যোগীরাজ্যে একটি বেসরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণ, গ্রেফতার চিকিৎসক-সহ দু’জন

পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। মোরাদাবাদের সিএমও ডাঃ কুলদীপ সিং বলেছেন যে বিভাগের দল পরিদর্শন করেছে এবং হাসপাতালের লাইসেন্স বাতিল ও সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ। তরুণী চিকিৎসকের খুনীদের বিচার চাইতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলে। গোটা দেশের চিকিৎসকরা নিজেদের কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। রীতিমতো উত্তাল পরিস্থিতি গোটা দেশের। আর এই আন্দোলনের মধ্যেই চারদিকে আরও নাশকতা বৃদ্ধি পেয়েছে। হামলা, ধর্ষণের সংখ্যা যেন আরও বাড়ছে। যাই হোক, সোমবার খবরে এসেছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে রাতের ডিউটিতে নিযুক্ত এক নার্সকে ধর্ষণ করেছেন এক চিকিৎসক। ভুক্তভোগী নার্সের অভিযোগ, ওয়ার্ড বয় ও একজন মহিলা নার্স তাকে জোর করে ডাক্তারের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আর ধর্ষণের ঘটনার পর অভিযুক্তরা কাউকে কিছু না বলতে না করে ওই তরুণী নার্সকে। এবং সে যদি ধর্ষণের কথা বলে দেয়, অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের ঠাকুরদ্বারা থানা এলাকায়। ঘটনার পর ভিকটিমের পরিবারের সদস্যরা ঠাকুরদ্বারা থানায় ডাক্তার শাহনওয়াজ, নার্স মেহনাজ ও জুনায়েদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। নিহতের পরিবার জানিয়েছে, তাদের মেয়ে ১০ মাস ধরে ওই বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করছে। ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায় নাইট ডিউটিতে যান। মধ্যরাতের পর নার্সের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। সেদিন ডাক্তারের ঘরে ভিকটিম যেতে রাজি ছিলেন না। এরপর রাত সাড়ে ১২টার দিকে ওয়ার্ড বয় জুনায়েদ আবার এসে ডাক্তারের কাছে যেতে বলেন। এরপর তাকে জোর করে ডাক্তারের কক্ষে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় তাঁরা।

নার্সটি সাহায্যের জন্য কাকুতি মিনতি করে অনুরোধ করলেও চিকিৎসক তাঁর উপর অস্বাভাবিক নির্যাতন চালায়। ওই নার্স তখন তাঁর সহকর্মী নার্সদের ডাকলেও কেউ সাড়া দেয়নি। এরপর চিকিৎসক শাহনেওয়াজ নির্যাতিতা নার্সকে ধর্ষণ করেন। ডাক্তার বললেন যত টাকা চাইবেন তাই দেব, কিন্তু কাউকে কিছু বলবেন না। বললে মেরে ফেলব। নির্যাতিতার পরিবার জানিয়েছে, পুরো ঘটনার সময় অভিযুক্ত ওয়ার্ড বয় তাঁদের মেয়ের মোবাইল চার্জিং থেকে বের করে নিজের কাছে রাখে। সকালে মেয়ে বাড়িতে পৌঁছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। মোরাদাবাদের সিএমও ডাঃ কুলদীপ সিং বলেছেন যে বিভাগের দল পরিদর্শন করেছে এবং হাসপাতালের লাইসেন্স বাতিল ও সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসপি দেহাত সন্দীপ কুমার মীনা জানিয়েছেন যে ঠাকুরদ্বারা থানা এলাকায় একটি আবেদন পাওয়া গেছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট