‘তোমার মা চাইছেন সৌরভকে খুন করা হোক’- কালোজাদুতে বিশ্বাসী সাহিলের মগজধোলাই করেছিল মুসকান

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ রাজপুত হত্যা মামলায় মাদকের দিকটি নিয়ে বিশেষ তদন্ত চালাচ্ছে পুলিশ। মাদকের দিকটির সূত্র হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হচ্ছে। মীরাট পুলিশের মতে, খুন করার পর সাহিল এবং মুসকান সিমলা, মানালি এবং কসৌলে বেড়াতে গিয়েছিল। তার জন্য মীরাট থেকে ৪৪,০০০ টাকা দিয়ে একটি ট্যাক্সি বুক করেছিল তারা।

পুলিশি জিজ্ঞাসাবাদে সাহিল জানিয়েছে যে সে ২০২০-২১ সাল পর্যন্ত মাদক সেবন করত। মুসকানও মদ্যপানে আসক্ত ছিল। মিরাট পুলিশের সন্দেহ, সৌরভকে হত্যার পর মুসকান ও সাহিল মাদক সেবনের জন্য কসৌলতে গিয়েছিল। মীরাট পুলিশের একটি দল শনিবার সিমলা-মানালি যাচ্ছে এ বিষয়ে তদন্তের জন্য।

বহুল আলোচিত সৌরভ রাজপুত হত্যা মামলার ময়নাতদন্ত রিপোর্টে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ৪ মার্চ মুসকানই প্রথম সৌরভের হৃদপিণ্ডে ছুরি দিয়ে তিনবার আঘাত করে। পুলিশের কাছে সাহিল ও মুসকান সৌরভকে হত্যা করার কথা স্বীকার করেছে। হত্যার পর দুজনে মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে কাটে এবং একটি ড্রামে রেখে মুখ সিমেন্ট দিয়ে সিল করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আয়ুশ বিক্রম জানিয়েছেন, মুসকান ২০২৩ সালের নভেম্বর মাস থেকে সৌরভকে হত্যার পরিকল্পনা করছিল। সাহিল ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন, কালাজাদুতে বিশ্বাসী। মুসকান এই সুযোগই নিয়েছিল। নিজের ভাইয়ের ফোন থেকে স্ন্যাপচাটের তিনটে ফেক প্রোফাইল খোলে সে। এরপরই লাগাতার সেখান থেকে সাহিলকে ভুয়ো মেসেজ পাঠাত মুসকান।

মা বহু বছর আগে মারা গেলেও সাহিল বিশ্বাস করতেন তিনি কালাজাদু করে এখনও তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর সেই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি মুসকান। এরপর মৃত মা সেজে সাহিলকে সে মেসেজ করে জানায়, ‘মুসকান একজন ভাল মেয়ে। তুমি তাকে বিয়ে করলে খুশি হবে।’  পুলিশ জানিয়েছে, মুসকান সাহিলকে বিশ্বাস করাতে চেয়েছিল যে তার মৃত মা এমন নির্দেশ দিয়েছেন। মুসকান সাহিলকে আরও বলে যে সাহিলের মৃত মা চাইছেন সৌরভকে হত্যা করা হোক।

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু