নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপর্যস্ত নেপাল। ভয়াবহ হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত ৩৩২ জনের। নিখোঁজ প্রায় এক হাজার। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, কাদামাটি আর স্বজনহারা মানুষের হাহাকার। সেই ভয়াবহতার মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরও একটি ছবি, যা প্রাকৃতিক বিপর্যয়ের থেকেও যেন গভীর ক্ষত তৈরি করেছে মানুষের মনে।

সমাজমাধ্যমে ছড়ানো একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে, সেটি নেপালের বন্যাবিধ্বস্ত এলাকার। যদিও ভিডিয়োটির সত্যতা এখনও যাচাই হয়নি। তাতে দেখা যাচ্ছে, কাদায় অর্ধেক ডুবে থাকা এক মৃত মহিলার দেহ ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। দুই যুবক কোনও ভাবে দেহটি কাছে টেনে আনছে। তার পর তাঁদের একজন মৃত মহিলার চুল ধরে রাখছেন, অন্য জন কান থেকে দুল খুলে নিচ্ছেন। সমাজমাধ্যমের পোস্টে দাবি, দুলটি সোনার। সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য আরও পরে। আশপাশে দাঁড়িয়ে কয়েক জন সেই ঘটনা দেখছেন, কেউ আবার মোবাইলে ভিডিয়ো করছেন। কিন্তু মৃতদেহের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করছেন না কেউ।

কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়োটি সমাজমাধ্যমে লক্ষাধিক বার দেখা হয়েছে। উঠেছে একটাই প্রশ্ন , বিপর্যয়ের সময়ে মানুষ যখন মানুষের পাশে দাঁড়ানোর কথা, তখন মৃতের দেহ থেকেও যদি লুটে নেওয়া হয় শেষ সম্বল, তবে মনুষ্যত্ব গেল কোথায়? এর মধ্যেই নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যার পরে ৩৩টি দেশের ৬৪৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ। তাঁদের মধ্যে ভারতীয় ১৭৮ জন, নেপালের ১২৭ জন, আমেরিকার ৬৫ জন এবং ইউক্রেনের ৫৩ জন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের