আচমকাই ইস্তফা দিলেন UPSC-র চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষানবিশ আমলা পূজা খেদকার-সহ একাধিক আইএএস-আইপিএসের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ইউপিএসসি’র ভূমিকা নিয়েও নানা সন্দেহ দেখা দিয়েছে। আর তার মধ্যেই আচমকা ইউপিএসসি’র চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন মনোজ সোনি। মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ বছর আগে তাঁর তিনি ইস্তফা দেওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও ব্যক্তিগত কারণেই ইস্তফা বলে জানিয়েছেন ইউপিএসসি’র পদত্যাগী চেয়ারম্যান। তবে শনিবার সকালে কর্মী ও কর্মীবর্গ প্রশিক্ষণ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ইস্তফাপত্র পাঠালেও এখনও পর্যন্ত মনোজ সোনির ইস্তফা গৃহীত হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বস্ত পাত্র হিসাবেই পরিচিত মনোজ সোনি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালে সোনিকে বরোদা এমএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছিলেন মোদি। বরোদা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুজরাতের বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িতও সামাল দিয়েছিলেন সোনি।

মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই নিজের ইয়েসম্যান মনোজ সোনিকে ২০১৭ সালে  ইউপিএসসি’র সদস্য পদে বসান। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালের ১৬ মে সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব নেন সোনি। যেহেতু চেয়ারম্যান পদে ছয় বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তাই ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল তাঁর। কিন্তু চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পেরোতে না পেরোতেই সরে দাঁড়ালেন সোনি। সূত্রের খবর, ইউপিএসসি’র চেয়ারম্যান হিসাবে তিনি সংস্থার সদস্য হিসাবে একের পর এক গুজরাতিকে নিয়োগ করে মৌরসীপাট্টা গাড়ার চেষ্টা চালিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা পুরোপুরি নষ্ট করে দিয়েছেন।ফলে ইউপিএসসি’র অন্দরেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান