কাশ্মীরে ফের জঙ্গি হামলা, গুলিবিদ্ধ পরিযায়ী শ্রমিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু- কাশ্মীর। এবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় কর্মরত এক শ্রমিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। আর তাতেই গুরুত্বর জখম হন ওই শ্রমিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বর্তমানে ওই শ্রমিকের শারিরিক  অবস্থা স্থিতিশীল ।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তি হলেন উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা শুভম কুমার। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতেই  শুভমের হাতে লাগে  গুলিটি । তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা।  এই ঘটনার পরেই বর্তমানে পুলওয়ামা জেলার ত্রাল এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। মোতায়েন করা হয়েছে পুলিশ। পাশাপাশি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে কাশ্মীরে অস্থানীয় শ্রমিকদের ওপর এই নিয়ে তৃতীয়বার ঘটল হামলার ঘটনা। রবিবার গান্ডেরবাল জেলার একটি নির্মাণস্থলে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাতে প্রাণ হারান ৬ জন অস্থানীয় শ্রমিক। নিহতরা শ্রীনগর-সোনমার্গ হাইওয়েতে জেড-মোড় টানেল নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থা অ্যাপকো ইনফ্রাটেকের কর্মী ছিলেন। অন্যদিকে গত ১৮ অক্টোবর বিহারের অশোক কুমার চহ্বাণকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বারবার শ্রমিকদের ওপর কেন  হামলা চালাচ্ছে জঙ্গিরা তা নিয়ে উঠছে প্রশ্ন।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা