দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে করতে চাপ প্রেমিকার, অস্বীকার করলে প্রেমিকের পুরুষাঙ্গে আঘাত, তারপর কী ঘটল?‌

নিজস্ব প্রতিনিধি:‌ তাঁরা প্রেমিক–প্রেমিকা। তাই সম্পর্ক এগিয়ে চলছিল দুরন্ত গতিতে। তবে এটি ছিল পরকীয়া সম্পর্ক। সুতরাং দিনের পর দিন দেখা করা, ঘোরা থেকে শুরু করে প্রেম চলছিল রুদ্ধশ্বাস গতিতে। এরপর একটি হোটেলে যান তাঁরা। সেখানে উভয়ের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। কিন্তু এভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি ছিলেন না যুবতী। তাই প্রেমিককে চাপ দিচ্ছিলেন বিয়ে করার জন্য। এই বিয়ে করার প্রস্তাব নিয়েই দু’‌পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। সেই বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে, প্রেমিকা রাগের মাথায় ব্লেড দিয়ে আঘাত করেন প্রেমিকের পুরুষাঙ্গে। তখন পাল্টা প্রেমিক নিজেকে বাঁচিয়ে প্রেমিকাকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে লুধিয়ানায়।

এদিকে পুলিশ সূত্রে খবর, লুধিয়ানার হোটেল থেকে ২৫ বছরের যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে। সেই দেহ প্রায় অর্ধেক পচন ধরে গিয়েছিল। শুক্রবার লুধিয়ানার বাইপাস এলাকার হোটেলে এমন ঘটনা ঘটেছে। বিয়ে নিয়ে বচসা চলাকালীন যুবতীকে খুন করা হয়। অভিযুক্ত যুবক অমিত নিশাদকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে হাসপাতালে গিয়ে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে তাঁর বয়ান রেকর্ডও করা হয়েছে। তবে ওই যুবক হাসপাতালে গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন।

অন্যদিকে এই অমিত নিশাদের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল নিহত যুবতীর। যিনি তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় ছিলেন। এই যুবতীর আবার দুটি সন্তানও রয়েছে। তারপরও পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বিয়ে নিয়ে বচসার সময় প্রেমিকের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন যুবতী। কারণ নিশাদ ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করেন। এই আঘাত পাওয়ার পর নিশাদ ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করেন। আর হোটেল থেকে বেরিয়ে নিকটবর্তী হাসপাতালে গিয়ে ভর্তি হন চিকিৎসার জন্য। চণ্ডীগড়ের ওই হাসপাতালে এখনও চিকিৎসাধীন নিশাদ।

এছাড়া লুধিয়ানা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সমীর ভার্মা জানান, এই নিশাদ অন্য একটি মহিলাকে বিয়ে করতে চলেছেন। সেই খবর পেয়ে যান প্রেমিকা। তাই শুক্রবার শেষ দেখা করতে দু’‌জনেই সম্মতি হন। নিশাদের বয়ান অনুযায়ী, তাঁরা একটি হোটেলে দেখা করেন। সেখানে প্রেমিকা চাপ দিতে থাকেন বিয়ে করার জন্য। যখন নিশাদ বিয়ে করতে অস্বীকার করেন তখন ওই যুবতী তাঁর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন। পাল্টা নিশাদ ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করেন। হোটেলের ঘর থেকে ওই ব্লেড উদ্ধার করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই হোটেলের ঘর বুকিং করা হয়েছিল। কিন্তু আধঘণ্টা আগেই সেখান থেকে পালিয়ে যায় প্রেমিক নিশাদ। তারপর হোটেলের কর্মীরা সন্দেহ হওয়ায় গিয়ে দেখেন যুবতীর দেহ পড়ে আছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

মুম্বইয়ে ট্রাফিক জ্যাম নিয়ে প্রতিবাদী মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ