লজ্জা! রাষ্ট্রীয় শোকের মধ্যেই চটুল হিন্দি গানে ঠুমকা নাচলেন শিক্ষিকা ও পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিল্লির নিগম বোধ ঘাটে যখন প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি চলছিল, তখনই চটুল হিন্দি গান বাজিয়ে ঠুমকো নাচে মেতে উঠলেন শিক্ষিকা আর পড়ুয়ারা। শরীরে হিন্দোল তুলে উদ্দাম নাচে মেতে উঠলেন। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ধরের এক সরকারি হোস্টেলে। ইতিমধ্যেই মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় বয়ে গিয়েছে। তবে কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা নেই হোস্টেল কর্তৃপক্ষের। তবে সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কেন রাষ্ট্রীয় শোক চলাকালীন ওই রকমের বেআক্কেলে অনুষ্ঠান করা হল, তার জন্য অপকর্মের হোতাদের কাছে জবাব তলব করেছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধরের ধারাভারা গ্রামের কস্তুরবা গান্ধি গার্লস স্কুলের হোস্টেলে শনিবার (২৮ ডিসেম্বর) বসেছিল বিশেষ ঠুমকার আসর। আর সেই আসরে হিন্দি চটুল গানে শরীরে হিন্দোল তুলে উদ্দাম নাচ নাচছেন শিক্ষিকা থেকে ছাত্রীরা। ওই চটুল হিন্দি গানের মধ্যে ‘ঝুমার’ বলে একটি আইটেম সং ছিল। সবুজ শাড়ি পরিহিত এক শিক্ষিকা ঠুমকা নেচে চলেছেন। আর শিক্ষিকাদের ওই উদ্দাম নাচ বসে বসে দেখছে ছোট পড়ুয়ারা। এমনকি দিদিমনি ও দিদিদের উ‍ৎসাহ জোগাতে মাঝেমধ্যে হাততালিও দিচ্ছে তারা। হোস্টেলের এক কর্মী জানিয়েছেন, সুপারের উদ্যোগেই ওই ঠুমকা নাচের আসর আয়োজন করা হয়েছিল। এমনকি সুপারও কোমর দুলিয়েছিলেন। রাষ্ট্রীয় শোকের মধ্যেই একটি স্কুলের শিক্ষিকাদের এমন লজ্জাজনক আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

জেলা কংগ্রেস মুখপাত্র মনোহর সিংহ ঠাকুর রাষ্ট্রীয় শোকের মধ্যে সরকারি গার্লস স্কুল হোস্টেলে নাচের আসর বসানোকে ন্যক্করজনক এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃত অপমান বলে আখ্যা দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘ছোট্ট পড়ুয়ারা যদি নাচে অংশ নিত, তাও মেনে নেওয়া যেত। বোঝা যেত রাষ্ট্রীয় শোক বিষয়টি তারা জানে না। কিন্তু হোস্টেলের সুপার ও শিক্ষিকাদের উদ্দাম নাচ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

সমাজমাধ্যমে লজ্জাজনক ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তথা জেলা পঞ্চায়েতের সিইও অভিষেক চৌধুরী জানিয়েছেন, ‘কস্তুরবা গান্ধি কন্যা বিদ্যালয়ের হোস্টেলে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা নিয়ে সুপারকে কারণ দর্শাতে বলা হয়েছে। জবাব পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য