অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই টানা বৃষ্টিতে কাদায় ডুবে গিয়েছিল গ্রামের রাস্তা। চারদিকে থইথই জল, হাঁটাচলাই দায়। ঠিক সেই সময়ই প্রসব যন্ত্রণা শুরু হয় ললিতা মাঝির। পরিবারের লোকজন তড়িঘড়ি ফোন করেন ১০২ জননী অ্যাম্বুল্যান্সে। আশায় ছিলেন, দ্রুত হাসপাতালে পৌঁছে যাবে গর্ভবতী মহিলা। কিন্তু রাস্তা না থাকায় মাঝপথেই থেমে গেল অ্যাম্বুল্যান্স। আর তারপরই শুরু হল সময়ের বিরুদ্ধে লতনাত ঘটনাটি ওড়িশার কালাহান্ডি জেলার মালপাড়া গ্রামের ঘটনা। 

গ্রামের সঙ্গে মূল সড়কের সংযোগকারী কাঁচা রাস্তা বৃষ্টির জেরে পুরোপুরি কাদায় ভরে গিয়েছিল। ফলে অ্যাম্বুল্যান্স চালক ঝুঁকি নিতে না পেরে আম্বাগুড়া মূল সড়কেই গাড়ি থামিয়ে দেন। সেখান থেকে গ্রামের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এদিকে বাড়ির ভিতরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ললিতা। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। কীভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তা নিয়েই দুশ্চিন্তায় পড়ে পরিবার। সেই সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের মানুষ। বাড়ি থেকে একটি কাঠের খাটিয়া বের করে আনা হয়। পরিবারের সদস্য, আত্মীয় এবং কয়েকজন যুবক মিলে সতর্কভাবে ললিতাকে খাটিয়ায় শুইয়ে কাঁধে তুলে নেন। সঙ্গে ছিলেন গ্রামের আশা কর্মীও। বৃষ্টিভেজা রাস্তা তখন অত্যন্ত পিচ্ছিল। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও জল জমে ছোট নালার মতো অবস্থা। কিন্তু থামেননি গ্রামের মানুষ। চার কাঁধে খাটিয়া তুলে প্রায় এক কিলোমিটার পথ পেরিয়ে তারা পৌঁছন মূল সড়কে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সের কাছে। এরপর দ্রুত ললিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এ প্রথম নয়। এর আগেও রাস্তার অভাবে রোগীদের খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বহুবার রাস্তা তৈরির দাবি জানানো হলেও শুধু আশ্বাসই মিলেছে। গ্রামবাসীদের কথায়, ভোটের সময়ে উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বর্ষা এলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। কালাহান্ডির এই ঘটনা ফের সামনে এনে দিল দেশের বহু প্রত্যন্ত অঞ্চলের কঠিন বাস্তব-অ্যাম্বুল্যান্স আছে, কিন্তু পৌঁছানোর রাস্তা নেই।

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে