ভারী বৃষ্টিতে দিল্লিতে ধসে পড়ল বাড়ির দেওয়াল, আটকে ৩ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাতের জেরে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকায় আচমকাই নির্মীয়মান একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। এই ঘটনায় তিন জন শ্রমিক ঘটনাস্থলে আটকে পড়েছে বলে জানা গিয়েছে। আর কেউ আটকে আছে কিনা তা সামনে আসেনি। ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ, ডিডিএমএ, নাগরিক সংস্থা, দমকল ও পুলিশের উদ্ধারকারী দল । সূত্রের খবর, দেওয়াল ধসে পড়ায়  আটকে পড়া শ্রমিকরা গভীর গর্তের মধ্যে পড়ে গিয়েছে। ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পাম্পিং করে ঘটনাস্থল থেকে জল নামানোর চেষ্টা চলছে। অন্যদিকে শুক্রবার ভারী বৃষ্টিপাতের  জেরে দিল্লি বিমানবন্দরের   টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ছয় জন।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারণে  জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। এরফলে জলে ডুবেছে  মেট্রো ষ্টেশন। আর  তাতে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে,  প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ মেট্রো স্টেশন।  বন্ধ হয়েছে পরিষেবা।  দিল্লি ট্র্যাফিকের তরফে জানান হয়েছে,  জল জমার  কারণে আইটিও, বীর বান্দা বৈরাগী মার্গ, ধৌলা কুঁয়াতেও যান চলাচল ব্যাহত হয়েছে।  পাশাপাশি এইমস সংলগ্ন সফদরজং এবং বেশ কয়েকটি অঞ্চলে জল জমে গেছে। খুব ধীর গতিতে চলছে যান চলাচল। ভারতীয় আবহাওয়া দফতর ২৯ জুন পর্যন্ত দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের