‘আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের’, মণিপুরে হস্তক্ষেপের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে জাতি হিংসা নিয়ে রাজ্য সরকারকে কোনও নির্দেশ দিতে রাজি হল না শীর্ষ আদালত। সোমবার মণিপুরের চলতি হিংসা বন্ধের আর্জি জানিয়ে দায়ের হওয়া একাধিক আর্জির শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্টই বলেন, ‘সুপ্রিম কোর্টের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিচালনার দায়িত্ব আদালতের নয়। ওই কাজের দায়িত্ব নির্বাচিত সরকারের। আমরা চাই না, রাজ্যে সহিংসতা বাড়াতে আদালতকে ব্যবহার করা হোক।’

গত ৩ মে থেকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত ওই সংঘর্ষে দেড়শোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৬০ হাজারের বেশি পরিবার। সেনা নামিয়ে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। মণিপুরে জাতি হিংসা বন্ধের জন্য হস্তক্ষেপের দাবি জানিয়ে শীর্ষ আদালতে একাধিক আর্জি জমা পড়েছিল।

এদিন মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী কলিন গঞ্জালভেস বলেন, ‘মণিপুরে যে জাতি হিংসার ঘটনা ঘটছে তা আসলে রাজ্য প্রশাসনের মদতপুষ্ঠ। প্রশাসনের মদতেই প্রাণঘাতী লড়াইয়ে জড়িয়ে পড়ছে জঙ্গিরা। আর প্রাণ দিয়ে তার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যু মিছিলের সারি দীর্ঘায়িত হচ্ছে। ফলে মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য শীর্ষ আদালত হস্তক্ষেপ করুক। রাজ্য সরকারকে নির্দেশ দিক। সেই ক্ষমতা শীর্ষ আদালতের রয়েছে।’ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা জানি আদালতের প্রভূত ক্ষমতা রয়েছে। সুপ্রিম কোর্ট কী ধরনের উপশম করতে পারে, তা সবার জানা উচিত। কিন্তু আমরা আইনশৃঙ্খলা পরিচালনা করতে পারি না। আইনশৃঙ্খলা পরিচালনার দায়িত্ব রাজ্যের নির্বাচিত সরকারের।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা