কুস্তিগীরদের যৌন হয়রানির মামলায় ৪৮ ঘন্টার অন্তর্বর্তীকালীন জামিন ব্রিজ ভূষণ শরণ সিংকে

তাঁকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ব্রিজভূষণ শরণ সিং এর জামিন মঞ্জুর করেছেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন হয়রানির মামলায় অভিযুক্ত রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার বিদায়ী প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লির একটি আদালত। মঙ্গলবার ৪৮ ঘন্টার জন্য তাঁর জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারজিত সিং ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ব্রিজভূষণ শরণ সিং এর জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বরখাস্ত সহকারী সচিব বিনোদ তোমরকেও (Vinod Tomar) জামিন দিয়েছে আদালত। এদিন আদালতে হাজির হয়ে বিনোদ তোমর এবং ব্রিজভূষণ শরণ সিং জামিনের আর্জি জানান। কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার পাশাপাশি ব্রিজভূষণ বিজেপির সাংসদও। সেই আক্রণে আদালত চত্বরে আগে থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

এদিন আদালতে ব্রিজভূষণের আইনজীবীরা জানান, তদন্তের স্বার্থে ব্রিজভূষণ সব রকমের সহযোগিতা করেছেন। কোথাও পালিয়েও যাননি। তাই তাঁকে আগাম জামিন দেওয়া হোক। যদিও জামিনের বিরোধিতা করেনি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের আইনজীবী আদালতের কাছে আর্জি জানান, ব্রিজভূষণ জামিন পাওয়ার পর যেন দিল্লি ছেড়ে কোথাও যেতে না পারেন তা নিশ্চিত করার জন্য। শুধু তাই নয়, অভিযোগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের ভয় দেখানো যাবে না বলেও শর্ত দেওয়া হয়। ব্রিজভূষণ সেই শর্ত মানতে রাজি হয়ে যাওয়ার পরেই দু’দিনের অন্তর্বর্তী জামিন দেন বিচারক।

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘বড় অভিনেতার সঙ্গে শুতে বলা হয়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরি’, কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তির

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে