বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকাল থেকেই হঠাৎ হোয়াটসঅ্যাপ পরিষেবায় বড়সড় বিভ্রাট। বিশ্বের একাধিক দেশে ছবি, ভিডিয়ো, স্টিকার এবং জিআইএফ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু ব্যবহারকারী। চ্যাটে বার্তা আদানপ্রদান করা গেলেও অন্যান্য মাধ্যম পাঠাতে গিয়ে দীর্ঘক্ষণ আটকে থাকছে বলে অভিযোগ। ফলে আচমকাই বিপাকে পড়েছেন নেটনাগরিকদের একাংশ।

পরিষেবা বিভ্রাটের হিসাব রাখা ডাউনডিটেক্টরে সকাল থেকেই হোয়াটসঅ্যাপ নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। তাদের তথ্য অনুযায়ী, ৪১ শতাংশ অভিযোগ বার্তা পাঠানো সংক্রান্ত। ৪০ শতাংশ অভিযোগ হোয়াটসঅ্যাপের অ্যাপ নিয়ে। ১৩ শতাংশ অভিযোগ এসেছে বিজ্ঞপ্তি না পাওয়া নিয়ে। ব্যবহারকারীদের অভিযোগ, চ্যাটে বার্তা পাঠানো গেলেও ছবি বা ভিডিয়ো পাঠাতে গেলেই সমস্যা হচ্ছে। আপলোডের সময় দীর্ঘক্ষণ ‘লোডিং’ চিহ্ন দেখা যাচ্ছে। কোনও ক্ষেত্রে ছবি পাঠানোর পরেও তা সম্পূর্ণ ভাবে আপলোড হচ্ছে না। আবার কোথাও পুনরায় চেষ্টা করার বার্তা দেখা যাচ্ছে। বড় আকারের ভিডিয়ো পাঠানোর ক্ষেত্রে সমস্যা আরও বেশি বলে জানিয়েছেন অনেকেই। শুধু ভারত নয়, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, স্পেন এবং কলম্বিয়া থেকেও একই ধরনের অভিযোগ এসেছে। ফলে কোনও নির্দিষ্ট এলাকার নেটওয়ার্ক সমস্যার বদলে হোয়াটসঅ্যাপের পরিষেবাতেই বড়সড় গোলযোগ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সমস্যা মেটাতে মোবাইল ফোন বন্ধ করে চালু করা, ওয়াই-ফাই ও মোবাইল ডেটার মধ্যে পরিবর্তন করা এবং অ্যাপ নতুন করে ইনস্টল করার মতো একাধিক চেষ্টা করেছেন ব্যবহারকারীরা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

রবিবারও হোয়াটসঅ্যাপ পরিষেবা নিয়ে অভিযোগ জমা পড়েছিল। তবে কী কারণে এই বিভ্রাট, কত জন ব্যবহারকারী প্রভাবিত এবং কবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও পর্যন্ত সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহর থানার আইসিকে ক্লোজ করেছি: মুখ্যমন্ত্রী

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা