বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাড়ির মালিকের স্ত্রীর পরকীয়ার কথা জেনে ফেলেছিলেন স্বামী। শুধু তাই নয় স্ত্রী ও বাড়ির মালিককে দেখেছিলেন আপত্তিকর অবস্থায়। এই সত্যি জানতেই ভয়ঙ্কর পরিণতি হল এক ব্যক্তির। অবৈধ সম্পর্ক  থেকে স্ত্রীকে বেড়িয়ে আসার কথা বলতেই বাধে বিপত্তি।  স্বামীকে প্রেমের পথ থেকে সরানোর পরিকল্পনা করেন স্ত্রী ও তাঁর প্রেমিক। শেষ পর্যন্ত অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ  উঠেছে তাঁদের বিরুদ্ধে। 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি থানার জোগি নবাদা এলাকায়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। তবে  মারা যাওয়ার আগে মহিলার  স্বামী পুলিশকে  জবানবন্দি দিয়ে গিয়েছেন।  যেখানে তিনি সমগ্র   ঘটনাটি বর্ণনা করেন। পুলিশ এখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ ও পরিবারের অভিযোগ অনুযায়ী, মৃত ব্যক্তির নাম ইজরাইল। প্রায় ১৩ বছর আগে গওসিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর প্রথম কয়েক বছর সংসারে তেমন সমস্যা ছিল না। পরে পারিবারিক অশান্তি শুরু হলে সম্পত্তির ভাগ-বাটোয়ারাও হয়। এরপর ইজরাইল নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। পরিবারের দাবি, প্রায় তিন মাস আগে ইজরাইল জানতে পারেন, তাঁর স্ত্রী গওসিয়ার সঙ্গে বাড়ির মালিক সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একদিন নাকি তিনি দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখেও ফেলেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন ইজরাইল।  তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তবে পরিবারের সদস্যরা তাঁকে বাঁচিয়ে নেন। 

আরও পড়ুন: চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

এরপরই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। পরিবারের দাবি, সামাজিক বদনামের আশঙ্কায় স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা করেই ইজরাইলকে অ্যাসিড খাওয়ানো হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের মা-ও অভিযোগ করেছেন, তাঁর ছেলের স্ত্রী ও সেলিম মিলে এই ঘটনা ঘটিয়েছেন। বারাদরি এলাকার পুলিশ আধিকারিক আশুতোষ শিবম জানিয়েছেন, হাসপাতাল থেকে ইসরাইলের অ্যাসিড খেয়ে মৃত্যুর বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর