ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

Share:

 নয়াদিল্লি: উন্নত জীবনযাপন, পরিবারের স্বচ্ছলতা আর একটু ভালো আয়ের আশায় প্রতি বছর অসংখ্য মানুষ নিজের দেশ, নিজের মাটি ছেড়ে পাড়ি দেন বিদেশে। নতুন দেশে নতুন করে জীবন গড়ার স্বপ্ন নিয়ে শুরু হয় কঠিন লড়াই। দিনের পর দিন পরিশ্রম করে উপার্জনের টাকা দেশে পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটান তাঁরা। কিন্তু কখনও কখনও সেই স্বপ্নের পথেই নেমে আসে অন্ধকার।  তেমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার নিউইয়র্কে।  পিৎজা ডেলিভারি দিতে গিয়ে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন পঞ্জাবের এক যুবক। মৃতের নাম গুরদীপ সিং (২৮)।  ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পঞ্জাবের কাপুরথলা জেলার জাব্বোয়াল গ্রামে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩ বছর আগে ঋণ নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন গুরদীপ। উদ্দেশ্য ছিল বিদেশে কাজ করে পরিবারের আর্থিক পরিস্থিতি বদলানো এবং বাবা-মায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা। দীর্ঘদিন সেখানে নানা প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। গুরদীপ সিংয়ের বাবা প্যারা লালের দাবি, প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসারকে সাহায্য করতেন গুরদীপ। ছেলের এইভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।  

আরও পড়ুন: আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

হামলাটি ডাকাতির চেষ্টার ফল বলে সন্দেহ করা হচ্ছে। মামলাটি তদন্ত  করছের নিউ ইয়র্ক সিটির স্থানীয় পুলিশ। গুরদীপের পরিবারে রয়েছেন তাঁর বাবা ও এক ভাই। এখনও বিয়ে করেননি তিনি। প্রিয়জনকে হারিয়ে কার্যত দিশেহারা পরিবার। ছেলের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র ও পঞ্জাব সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার। পাশাপাশি, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। 

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর