আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ২২ গজের মধ্যে ময়দানে  উত্তাপ। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্দোর মধ্যে বাগ্‌বিতণ্ডা ঘিরে তৈরি হল উত্তেজনা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকি অসিথাকে মাথা দিয়ে গুঁতো মারতেই দেখা গিয়েছে যশস্বীকে। এই বিষয় নিয়েই শুরু হয়েছে ব্যপক চর্চা। মাথা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার অপরাধে ভারতীয় ক্রিকেটার কি শাস্তির মুখে পড়বেন এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

রবিবার (২৩ অগস্ট) ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন যশস্বী। অসিথা ফার্নান্দোর বলেও এক ওভারে পরপর তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। তবে শেষ পর্যন্ত সেই দ্বৈরথের জবাব দেন শ্রীলঙ্কার পেসার। ১৭তম ওভারের শেষ বলে ভিতরের দিকে ঢুকে আসা ডেলিভারিতে ভুল শট খেলেন যশস্বী। বল তাঁর ব্যাটের ভিতরের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ৫৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। । যশস্বীর উইকেট পাওয়ার পর অসিথাকে আগ্রাসী ভঙ্গিতে উদ্‌যাপন করতে দেখা যায়। এমনকি ভারতীয় ব্যাটারকে মাঠ ছাড়ার ইঙ্গিতও করেন তিনি। সাজঘরের দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটা শুনে আচমকাই পিছনে ফিরে আসেন যশস্বী। এরপর দু’জনের মধ্যে শুরু হয় উত্তপ্ত কথাবার্তা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’জন মুখোমুখি দাঁড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়। ভাইরাল ভিডিওতে যশস্বীকে হেলমেট পরা অবস্থায় অসিথার দিকে মাথা এগিয়ে দিতে দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে  শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা-সহ   ভারতীয় ক্রিকেটাররা এগিয়ে এসে দু’জনকে আলাদা করেন।

ঘটনার পর এখন প্রশ্ন উঠছে, এই আচরণের জন্য কোনও শাস্তির মুখে পড়বেন কি না যশস্বী। ম্যাচ রেফারির রিপোর্ট ও তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। আইসিসির আচরণবিধিতে শারীরিক আগ্রাসনের অভিযোগ গুরুতরভাবে দেখা হয় এবং অপরাধের মাত্রা প্রমাণিত হলে শাস্তিও হতে পারে। এ দিনের ম্যাচে যশস্বীর আউটের পর অবশ্য ভারতীয় ইনিংস সামলানোর চেষ্টা করেন শুভমন গিল ও দেবদত্ত পাড়িক্কাল। প্রথম সেশনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। অর্থাৎ, শুরুতেই দুই উইকেট হারালেও ভারতীয় ব্যাটাররা দলকে সামলে নেওয়ার চেষ্টা করেন।

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর