দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে? কেজরির উত্তরসূরির লড়াইয়ে ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগবারি নীতি কেলেঙ্কারি মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফার কথা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামিকাল মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন তিনি। আর কাকে নিজের উত্তরসূরি হিসাবে বেছে নেবেন আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক তা নিয়ে জোর চর্চা চলছে। রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আপের তিন নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁরা হলেন আতিশী মারলেনা, সৌরভ ভরদ্বাজ ও রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা।

দিল্লির বিধানসভা ভোটের আর মাত্র চার মাস বাকি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ভোট হওয়ার কথা রয়েছে। অর্থা‍ৎ যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তিনি কাজ করার জন্য বেশিদিন সময় পাবেন না। যদিও ইস্তফার ঘোষণা করতে গিয়ে বিধানসভা ভোট এগিয়ে আনার সওয়াল করেছেন কেজরিওয়াল। তিনি দাবি জানিয়েছেন আসন্ন উ‍ৎসবের মরসুম শেষ হওয়ার পরেই নভেম্বরে দিল্লিতে ভোট করানো হোক। যদিও তার সম্ভাবনা কম। কেননা নভেম্বরে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে ভোট করাতে চায় নির্বাচন কমিশন।

কেজরির ইস্তফার পরেই চর্চা শুরু হয়েছিল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হতে পারে। যদিও সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আপের অন্যতম শীর্ষ নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফের জনতার দ্বারা নির্বাচিত হয়েও সরকারি পদ নেবেন। আর মণীশের ওই ঘোষণার পরেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিন জনের নাম উঠে এসেছে। তার মধ্যে রয়েছেন দিল্লির জলসম্পদমন্ত্রী আতিশী মারলেনা। কেজিরওয়াল ও মণীশ শিসোদিয়া-সহ দলের একাধিক শীর্ষ নেতা তিহাড়ে বন্দি থাকার সময়ে তিনিই আপের মুখপাত্র হিসাবে সামনে এসে বার বার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। দলীয় কর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন। আতিশী ছাড়াও কেজরির উত্তরসূরি হিসাবে উঠে এসেছে সৌরভ ভরদ্বাজের নাম। তরুণ নেতা হিসাবে যথেষ্টই জনপ্রিয় দলের মধ্যে। অনেকে মনে করছেন রাজ্যসভার সাংসাদ রাঘব চাড্ডাকেও মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়ে চমক দিতে পারেন কেজরিওয়াল।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব