আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে লুকিয়ে পরকীয়ায় মজেছিলেন এক কনস্টেবল। তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে ভুলেও ভাবেননি । প্রেমিক কনস্টেবলের স্ত্রী ও ৮ বছর বয়সী পুত্রকে কুপিয়ে মারার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। এই হামলায় কনস্টেবলের দুই মেয়েও গুরুতর আহত  হয়েছে। জানা গিয়েছে, হামলার সময় এক মেয়ে বাথরুমে লুকিয়ে প্রাণে বাঁচে। অভিযুক্ত মহিলা তার প্রেমিকের স্ত্রীকে ১৮ বার এবং ঘুমন্ত ছেলেকে ১৪ বার ছুরি দিয়ে আঘাত করেন। হাড়হিম করা এই ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার স্মৃতি নগর থানার অন্তর্গত এসটিএফ কলোনিতে। শনিবার সকালে, কনস্টেবলের প্রেমিকা সরোজিনী ভরদ্বাজ এই হত্যালীলা চালান। নিহত কনস্টেবলের স্ত্রীর নাম রীনা যাদব। তাঁর স্বামী ললিতেশ যাদব এসটিএফ-এর একজন কনস্টেবল এবং বর্তমানে বিজাপুরে কর্মরত। তিনি ১৫ দিনের ছুটিতে দুর্গে নিজের বাড়িতে এসেছিলেন। শনিবার সকালে প্রায় ৮টার দিকে তিনি টিকিট বুক করার জন্য রেল স্টেশনে গিয়েছিলেন। সেই সময়েই তার প্রেমিকা সরোজিনী বাড়িতে ঢুকে সবজি কাটার ছুরি দিয়ে তার স্ত্রী ও পুত্রকে আক্রমণ করতে শুরু করে। ভিলাই নগরের সিএসপি সত্য প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রীনা যাদব ও তাঁর ছেলে আদিত্য যাদবের মৃত্যু হয়েছে। নিকটবর্তী এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:  ভূতুড়ে কাণ্ড! রাত হলেই বাড়িতে ইটের বৃষ্টি, আতঙ্কে স্থানীয়রা

পুলিশ বর্তমানে  অভিযুক্তকে  জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে,  হামলার সময় কনস্টেবল ললিতেশ যাদবের স্ত্রী অভিযুক্ত  সরোজিনীর পা ধরে ফেলেন এবং তার মেয়েদের দৌড়ে পালাতে বলেন। এক মেয়ে, তানিয়া, পালিয়ে গিয়ে প্রতিবেশীদের খবর দেয়, আর অন্য মেয়ে, নয়না, বাথরুমে লুকিয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে সরোজিনীকে ধরে ফেলেন। তারা তার হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে পুলিশকে খবর দেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  অভিযুক্ত ২৫ বছর বয়সী মহিলা সরোজিনী ভরদ্বাজ একদিন আগে কনস্টেবলের বাড়িতে গিয়েছিলেন। সে সময় কনস্টেবল ললিতেশ যাদব তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন। জানা গিয়েছে,  অভিযুক্ত মহিলা সরোজিনী, ভরদ্বাজ জাঞ্জগির জেলার বাসিন্দা এবং দুর্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। কনস্টেবলই তাঁর সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম নারীদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ