রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন মেহবুবা মুফতি

আজ মঙ্গলবার এক টুইটে এ কথা জানিয়েছেন তথা পিডিপি নেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: গেরুয়া শিবিরের ধর্মের বিষ ছড়ানোর বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় এবার যোগ দিচ্ছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আজ মঙ্গলবার এক টুইটে এ কথা জানিয়েছেন তথা পিডিপি নেত্রী। উল্লেখ্য, রাজ্যের আর এক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লারও ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে। 

গত সাত সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি। একাধিক রাজ্য ঘুরে গত ২৪ ডিসেম্বর দিল্লি পৌঁছয় যাত্রা। ওইদিন রাহুলের সঙ্গে পা মিলিয়েছিলেন দক্ষিণী মহাতারকা কমল হাসান। নয়দিন বিশ্রামের পরে আগামী ৩ জানুয়ারি থেকে ফের কাশ্মীরের উদ্দেশে শুরু হবে যাত্রা। ওই যাত্রা যখন উপত্যকায় পৌঁছবে তখন তাতে যাতে যোগ দেন তার জন্য কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ফারুখ আবদুল্লাকে অনুরোধ জানানো হয়েছে।

ওই অনুরোধে সাড়া দেওয়ার কথা জানিয়ে এদিন বিকেলে এক টুইট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ওই টুইটে তিনি লিখেছেন, ‘ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য রাহুল গান্ধির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি তাঁর ওই আমন্ত্রণকে বিনম্র চিত্তে স্বীকার করছি এবং মনে করি দেশে ফ্যাসিস্ত শক্তির বিরুদ্ধে যিনি লড়ছেন, ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন। উন্নত ভারত গড়ার স্বার্থে রাহুলের কর্মসূচিতে আমরা যোগ দিচ্ছি।’

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক