সপ্তাহে ৩ দিন কর্মীদের অফিসে হাজিরার নির্দেশ Wipro কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ দিল্লিঃ এবার কর্মীদের জন্য নয়া নিয়ম শুরু করল উইপ্রো (Wipro) কর্তৃপক্ষ। মঙ্গলবার উইপ্রোর তরফে জানান হয়েছে , চলতি মাস থেকেই সপ্তাহে তিনবার অফিসে এসে বাধ্যতামূলকভাবে কর্মীদের কাজ করতে হবে । কোভিডের সময় ভারতের চতুর্থ বৃহত্তম সফটওয়্যার কোম্পানি (IT Company)  কর্মীদের জন্য ‘ওয়াক ফ্রম হোম’ (Work From Home) ঘোষণা করেছিল। তবে , পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অফিসে এসে কর্মীদের কাজকর্ম করার নির্দেশ দিয়েছে উইপ্রোর কর্তৃপক্ষ।

সম্প্রতি , ভারতের দ্বিতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিস কর্মীদের মাসে ১০ দিনের জন্য অফিসে এসে কাজ করা বাধ্যতামুলক ঘোষণা করেছে। শুধু তাই নয় টিসিএস কর্মীদের সপ্তাহে পাঁচ দিন অফিসে এসে কাজ করতে হবে বলে জানিয়েছে। উইপ্রোর এক মুখপাত্র জানিয়েছেন, মে মাস থেকে কর্মীদের সপ্তাহে তিনদিন অফিস থেকে কাজ করতে উৎসাহিত হয়েছেন প্রায় ৫৫ শতাংশ কর্মী । জানা গিয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উইপ্রোর কর্মী সংস্থা ২,৪৪,৭০৭ জন। পাশাপাশি উইপ্রোর তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ২০২৪ -এর ৭ জানুয়ারি থেকে যে কর্মীরা এই নীতি সঠিক ভাবে মেনে চলবে না, তাঁদের বিপাকে পড়তে হবে বলেও জানান হয়েছে।
তবে, করোনার(Covid-19)পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই বিশ্বের ‘ওয়াক ফ্রম অফিস’ ঘোষণা হয়েছে। আর এবার দেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি কর্মীদের জন্য ‘ওয়াক ফ্রম অফিস’ ঘোষণা করেছে। মহামারী চলাকালীন প্রায় দু’বছর বাড়ি থেকে কাজ করেছে কর্মীরা। তাই তাদের অফিসমুখী করতে সক্রিয় হয়েছে সফটওয়্যার কর্তৃপক্ষ। তাতেই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এতদিন ওয়ার্ক ফ্রম হোমের পর অফিসে আসতে বেশ অসুবিধার মুখে পড়ছে কর্মীরা।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের