অগ্নিপথ বাতিল না হলে দেশজুড়ে অগ্নিবিক্ষোভ: মোদিকে কংগ্রেসের আলটিমেটাম

বিরল সাংবাদিক সম্মেলন দিল্লিতে, ভার্চুয়ালি যোগ দিলেন ২০জন শীর্ষ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনাবাহিনী নিয়োগ প্রক্রিয়া অগ্নিপথ (Agnipath) নিয়ে এবার মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে কংগ্রেস(Congress)। রবিবার দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন দলের ২০ জন প্রবীণ নেতা। ছিলেন দলের কয়েকজন মুখপাত্র। সাম্প্রতিক অতীতে একসঙ্গে এতজন নেতার সাংবাদিক সম্মেলন কখনও হয়েছে বলে মনে করতে পারছে না রাজধানীর রাজনীতির সঙ্গে জড়িতরা। এবং সাংবাদিক সম্মলন হয়েছে ভার্চুয়াল। অন্যান্য রাজ্যের প্রদেশ কংগ্রেস (Congress) নেতারা ভার্চুয়ালি দিল্লির সাংবাদিক সম্মেলনে যোগ দেন।

এদিনের সাংবাদি সম্মেলনের শিরোনাম ছিল – ‘অগ্নিপথ কি বাত, যুবাও সে বিশ্বাসঘাত (‘Agnipath ki Baat: Yuwaon se Vishwasghaat)।’ দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য শহরেও দলের প্রদেশ নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে। সব সাংবাদিক সম্মেলন থেকেই ডাক ওঠে অগ্নিপথ (Agnipath) হঠাও। দলের সাফ দাবি, এই প্রকল্প জাতীয় নিরাপত্তার স্বার্থ-বিরোধী। পাশাপাশি দেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে তৈরি হবে প্রবল অসন্তোষ।দলের তরফ থেকে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীদিনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে (assembly constituency) তাদের প্রতিনিধিদল বিক্ষোভ দেখাবে। কেন্দ্র (Centre) যতদিন না এই প্রকল্প বাতিল করছে, ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেই সঙ্গে তাদের দাবি, মোদি মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের ছেলে-মেয়েরা আগে অগ্নিপথ (Agnipath) প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে ভর্তি হোক।

এদিনের সাংবাদিক সম্মেলেন দলের মুখপাত্র শক্তিসিং গহিল জানান, কংগ্রেস দেশের যুব সম্প্রদায়ের পাশে রয়েছে। আর এই তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কেন্দ্রে আসীন শাসকদলের ওপর তারা চাপ বাড়াবে।

আরও পড়ুন Agnipath: অগ্নিপথে চাকরি করলে ধোপা-নাপিত বন্ধ, সিদ্ধান্ত হরিয়ানা পঞ্চায়েতের

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে প্রয়াগরাজে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক