দাঁত তুলতে গিয়েই মৃত্যু মহিলার, পলাতক ডাক্তার, চাঞ্চল্য ঝাড়খন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দাঁত তুলতে গিয়ে মৃত্যু। এমন কথা কখনও শুনেছেন? হ্যাঁ এমনই এক কান্ড ঘটল ঝাড়খণ্ডের পলামু জেলায় । সেখানে দাঁত তুলতে গিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বিজয়ন্তী দেবী। মঙ্গলবার হরিহরগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, দাঁত তোলার কিছুক্ষণের মধ্যেই ক্লিনিকের ভিতরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজয়ন্তী দেবী। দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন পরিজনেরা। তাঁদের অভিযোগ, যথাযথ চিকিৎসা পদ্ধতি মেনে কাজ না করয়ই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসক আশরাফ আলির বিরুদ্ধে হরিহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বিজয়ন্তী দেবীর বাড়ি মূলত বিহারের ঔরঙ্গাবাদ জেলার কাসিমপুরে। তবে তিনি দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের পলামু জেলাতেই বসবাস করছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্লিনিকের মালিক ও চিকিৎসক আশরাফ আলি পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ওই বেসরকারি ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যুর ঘটনা দেশে নতুন নয়। গ। হরের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় এক হাতুড়ে চিকিৎসক ইউটিউব দেখে এক মহিলার কিডনির পাথর অপারেশন করেছিলেন। সেই ঘটনার পরেও ওই মহিলার মৃত্যু হয়। আবারও এমন ঘটনায় প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা ও নজরদারি নিয়ে।

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ