Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মানসিক যন্ত্রণা’, সরকারি চাকরি পাওয়ার ২ বছরের মধ্যেই ইস্তফা দিলেন মহিলা ব্যাঙ্কার

২০২২ সালে ব্যাংক পিও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই চাকরিটি পেয়েছিলেন। কিন্তু এখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি সরকারি চাকরি জোটাতে বছরের পর বছর ধরে প্রচুর পরিশ্রম করতে হয় প্রার্থীদের। বর্তমানে একটি সরকারি চাকরির লাইনে দাঁড়িয়ে রয়েছেন কোটি কোটি প্রার্থী, সকলকে হারিয়ে একটি চাকরি জোটাতে রীতিমতো কালঘাম ছুটে যায়। কেননা একটি সরকারি চাকরি পেলে লাইফ সেট। তাই বেশিরভাগ শিক্ষার্থীরা এখন পড়াশোনা শেষ করে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করছেন। এতে ব্যার্থ হয়ে কেউ চাকরির প্রস্তুতি ছেড়ে দিয়ে বেসরকারি সংস্থায় কাজে লেগে পড়েন, আবার কেউ যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন লেগে থাকে। লক্ষ লক্ষ প্রার্থীকে পেছনে ফেলে কঠিন পরীক্ষা, সাক্ষাৎকারে উত্তীর্ণ হন। আর যারা একবার সরকারি চাকরি পেয়ে যান, তারা সহজে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবেন না। কিন্তু সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবে ছেন, এমন উদাহরণও রয়েছে। কিন্তু তাঁর সংখ্যাটা কম।

তবে যাঁরা সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবেন, তাঁরা হয়তো আরেকটি ভাল সরকারি চাকরি পেয়ে যান, অথবা তাদের শক্তিশালী ব্যাকআপ পরিকল্পনা থাকে। তবে, মিরাটে কর্মরত সরকারি কর্মচারী বাণীর কেন একটি ভাল সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিলেন, কারণটি জানতে অবাক হবেন। জানা গিয়েছে, বাণী মিরাট ভিত্তিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে ব্যাংক পিও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই চাকরিটি পেয়েছিলেন। কিন্তু এখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। অবশ্য কারণটা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন তিনি।

 

তাঁর কথায়, ‘বিষাক্ততার কারণে আমি সরকারি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। সব নায়ক টুপি পরেন না, কেউ কেউ চাকরি ছেড়ে দেন। তাই আমি সেই অধ্যায়টি বন্ধ করে দিলাম যা আর আমার কাজে লাগেনি। যদিও এই চাকরি আমাকে আর্থিকভাবে স্বাধীন করেছে এবং আমার জীবনযাত্রার মান উন্নত করেছে, তবুও আমার মন কখনও শান্তিতে ছিল না। এটি একটি মানসিকভাবে ক্লান্তিকর এবং কৃতজ্ঞতাহীন কাজ ছিল। চাকরি করতে করতে আমি ধীরে ধীরে এমন ব্যক্তিতে পরিণত হচ্ছিলাম, যা আমাকে সকলকে ঘৃণা করতে শেখাচ্ছিল। আমি আগে খুব সুখী মানুষ ছিলাম কিন্তু গত তিন বছরে, আমি খুব খিটখিটে হয়ে গিয়েছি। তাই আমি বেতনের চেয়ে মানসিক শান্তি বেছে নিলাম। যেখানে আপনার কোনও জায়গা নেই সেখানে চলে যাওয়ার পরে যে সুখ এবং মানসিক শান্তি আসে তা আপনার যেকোনও অনুশোচনার চেয়ে অনেক বড়।”

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির