মহিলা পুলিশ অফিসারেরই স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেল কনস্টেবলের!

এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ভিডিও। এক মহিলা পুলিশ অফিসারেরই স্নানের ভিডিও ভাইরাল হল। অভিযোগের তির তাঁরই ড্রাইভারের দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ভিডিও। এক মহিলা পুলিশ অফিসারেরই স্নানের ভিডিও ভাইরাল হল। অভিযোগের তির তাঁরই ড্রাইভারের দিকে। যদিও পুলিশের কনস্টেবল পদে কর্মরত ওই ড্রাইভার এখন পলাতক। চাঞ্চল্যকর ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের, পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সম্প্রতি ভোপাল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তাঁরই উর্ধ্বতন এক মহিলা পুলিশ আধিকারিকের স্নানের ভিডিও লুকিয়ে তোলার অভিযোগ দায়ের করেছে। এমনকি ওই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগও তুলেছেন ওই মহিলা পুলিশ আধিকারিক। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম ভূপেন্দ্র সিং, তিনি পুলিশের গাড়িচালকের পদে কর্মরত। এবং কার্যক্ষেত্রে ওই মহিলা আধিকারিকের গাড়িই চালাতেন।

ভোপাল পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ জানিয়েছে কিভাবে তোলা হয়েছিল ওই স্নানের ভিডিও। পুলিশের দাবি, বাথরুমের দরজার নীচে মোবাইল ক্য়ামেরা দিয়ে ওই মহিলা অফিসারের স্নানের ভিডিও তৈরি করেছিলেন কনস্টেবল ভূপেন্দ্র সিং। কিন্তু গত ২২ সেপ্টেম্বর স্নানের সময় ওই মহিলা আধিকারিক বুঝতে পেরে যান তাঁর স্নানের ছবি কেউ লুকিয়ে তুলছে। তিনি আচমকাই দেখতে পান বাথরুমের দরজার নীচে একটি মোবাইল রাখা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পোশাক পাল্টে বাইরে আসেন। ততক্ষণে তাঁর ড্রাইভার চম্পট দিয়েছিল।

বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে তাঁকে ওই স্নানের ভিডিও ভাইরাল করর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেন অভিযুক্ত কনস্টেবল। ওই মহিলা আধিকারিকের দাবি, তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। নাহলে ওই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখায় ওই ড্রাইভার পদে কর্মরত কনস্টেবল। এরপর গত ২৬ সেপ্টেম্বর তিনি ভোপাল ক্রাইম ব্র্যাঞ্চে লিখিত অভিযোগ দায়ের করেন ভূপেন্দ্র সিংয়ের বিরুদ্ধে।

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না