মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচছেন হানিয়া আমির। ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন পাকিস্তানি অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচছেন হানিয়া আমির। ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন পাকিস্তানি অভিনেত্রী। ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও। ভিডিওতে অভিনেত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে অবাক ভক্তরা। কেউ বিশ্বাসই করতে পারছেন না যে, ক্যামেরার সামনে এমন নেশাচুর হয়ে নাচতে পারেন হানিয়া! আসলে পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাক তারকারা ভারতে নিষিদ্ধ হয়েছেন। তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থতিতে রেডিফ থেকে ভাইরাল হচ্ছে অভিনেত্রীর এমন মাতাল অবস্থার ভিডিও।

যেখানে দেখা যাচ্ছে, হানিয়ার হেয়ার ড্রেসার তাঁর চুলের স্টাইল করছেন। এরপর তিনি স্টাইলিস্টকেে তাঁর চুল ঠিক করে মাথায় একটি উইগ পরিয়ে দিতে বলেন। আসল চুল লুকিয়ে নকল চুলের লুক দিতে বলেন। আর তাতেই অভিনেত্রীর স্টাইলিস্টরা হেসে কুপোকাত। মনে হচ্ছে, অভিনেত্রী হ্যালোইন উদযাপন করছেন। তবে নেটিজেনরা লক্ষ্য করেন, ভিডিওটিতে হানিয়ার কথা জড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে, তিনি এখনই ঘুমিয়ে পড়বেন। বেশ আহ্লাদি মেজাজে ছিলেন তিনি। এই ভিডিওটি ভাইরাল হতেই, অনেকে বলছেন, অভিনেত্রী মদ্যপ অবস্থায় ভিডিওটি বানিয়েছেন। তাই তাঁকে হ্যালোইনের জন্য উত্তেজনা প্রকাশ করে নাচতেও দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Styleista Pakistan (@styleista.pk)

ভিডিওটি নিয়ে একজন বলেছেন, ‘আপনি কি অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণের ফল?’ আর একজন ব্যবহারকারী বলেছেন, ‘এরা দেশের নারীদের আইডল।’ অন্যজন লিখেছেন, ‘তোমার কাছ থেকে এটা আশা করিনি।’ তবে, এই ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরোনো, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য নেই। কিন্তু হানিয়ার এই ভিডিওটি এখন ইন্টারনেটে সমালোচনার ঝড় তুলেছে। ভারতেও হানিয়ার যথেষ্ট ভক্ত রয়েছে। তাঁকে পাকিস্তানি সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে গণ্য করা হয়। গত বছর এই অভিনেত্রী পঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দার জি ৩’-তে দিলজিৎ দোসঞ্জের বিপরীতে অভিনয় করেছিলেন। যা ব্যপক বিতর্কের সৃষ্টি করেছিল। ভারত-পাকিস্তান বিরোধের কারণে এই চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায়নি। এটি শুধুমাত্র বিদেশী বাজারে মুক্তি পেয়েছিল।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের