সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল United Forum of Bank Unions (UFBU)। আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জন্য দেশব্যাপী ধর্মঘট হবে বলে জানা গিয়েছে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের কর্মসূচি রয়েছে। একাধিক দাবি দাওয়া রয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের। সেই দাবি না মেটা পর্যন্ত এইভাবে ধর্মঘট চলবে বলে জানিয়েছে United Forum of Bank Unions (UFBU)। যার ফলে আগামী সেপ্টেম্বর মাসে গোটা দেশেই ব্য়াঙ্কিং পরিষেবা স্তব্ধ হতে চলেছে। বিপাকে পড়বেন বহু গ্রাহক। এমনটাই আশঙ্কা।

তবে সেপ্টেম্বরেই নয়, কেন্দ্রীয় সরকার দাবি দাওয়া না মানলে আগামী অক্টোবর থেকে টানা ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ফেডারেশন অফ দ্য ব্যাঙ্কস অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় চেয়ারম্যান সঞ্জয় দাস। ২৬ অক্টোবর ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইউনিয়নের তরফে। ধর্মঘট চলাকালীন এটিএম বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে কিনা সেটা পরিষ্কার করে জানা যায়নি।

আরও পডুন: নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

কেন্দ্রীয় সরকারের কাছে একগুচ্ছ দাবি রয়েছে ব্য়াঙ্ক কর্মচারীদের। যার মধ্যে প্রধান দাবি হল, সপ্তাহে পাঁচ দিন কাজ ও ২ দিন করে ছুটি। মাসে সবকটি শনিবারেই ছুটি দিতে হবে ব্যাঙ্ককর্মীদের। সঙ্গে কেন্দ্রীয় সরকারের Performance-Linked Incentive বা PLI স্কিমের বর্তমান কাঠামো নিয়েও আপত্তি রয়েছে। সেই সবকিছুর বদল চেয়েই এই ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত দাবি জানিয়েছেন United Forum of Bank Unions (UFBU)-এর প্রতিনিধিরা। এখন কেন্দ্র কোনও পদক্ষেপ না করলে ধর্মঘটের পথেই হাঁটবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনগুলি। যার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেশ কিছু শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যার মধ্যে রয়েছে State Bank of India, Bank of Baroda, Punjab National Bank-এর মতো বৃহত্তর সরকারি ব্যাঙ্কগুলি। তবে কোনও বেসরকারি ব্য়াঙ্ক এই ধর্মঘটে সামিল হচ্ছেন না বলে জানা গিয়েছে।

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না