অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জন নিরীহ মানুষের। ধর্ম জেনে হত্যা করা হয়েছিল। মৃতদের মধ্যে একজন ছিলেন কাশ্মীরী। সেই ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। পাকিস্তানের ঘরে ঢুকে ভেঙে দিয়েছিল সন্ত্রাসবাদের কোমর। ভারতের নির্ভুল হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর মারকাজ সুবহানাল্লাহ। এক বছরের কিছু বেশি সময় পর সেই ঘাঁটিই ফের নতুন রূপে তৈরি হয়ে উঠছে বলে এনডিটিভি সূত্রে জানা গিয়েছে। নতুন নির্মাণের মাধ্যমে হামলার ক্ষতচিহ্নের বড় অংশই মুছে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে।   

ভারতের  হামলার সময় এই বিশাল কমপ্লেক্সের একাধিক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।  সেই বাড়ির বিভিন্ন জায়গায় তৈরি হওয়া গর্ত ও  ক্ষয়ক্ষতি মেরামত করা হয়েছে। এমনটাই তথ্য ও ছবি হাতে এসেছে  গোয়েন্দাদের। যেখানে দেখা গিয়েছে ভবনে নতুন করে রঙ করা হয়েছে এবং মার্বেল বসানো  হয়েছে। পাকিস্তানে জঙ্গিদের সেই ভবনটি ফের সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর উপযোগী হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।  সবথেকে চমকে দেওয়া যে তথ্যে হাতে এসেছে সেটি হল এই বাড়ি  পুনর্নির্মাণে পাকিস্তানি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা রয়েছে। গোয়েন্দা তথ্যে জানা গিয়েছে জইশকে পাকিস্তানি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা  দেওয়া হয়েছে।  এর মধ্যে প্রায় ১১ কোটি টাকা কেন্দ্রীয় হল পুনর্নির্মাণে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।  

আরও পড়ুন: ‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

শুধু মূল ভবনই নয়, অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা আল-সাবির এবং জইশ কমান্ডারদের সঙ্গে যুক্ত একাধিক বাসস্থানও নতুন করে নির্মাণ করা হয়েছে বলে  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাহাওয়ালপুরের এই ঘাঁটির পুনর্নির্মাণকে শুধু একটি ভবন মেরামত হিসেবে দেখছে না ভারত। বরং অপারেশন সিঁদুরে জইশের পরিকাঠামোতে আঘাত হানার পরও পাকিস্তানের মাটিতে সেই পরিকাঠামো ফের সক্রিয় করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।  

 

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?