মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলঙ্গানার হাফিজপেট রেল স্টেশনে এক মহিলাকে মারধর এবং চুল ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল রেল পুলিশের দায়িত্বে থাকা এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার জেরে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশন চত্বরে ওই মহিলার সঙ্গে এক পুরুষের বচসা হচ্ছে। অভিযোগ, এর পরেই তাঁকে মারধর করা হয় এবং চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে ওই মহিলার সঙ্গে ওই ব্যক্তির বচসা বা সংঘর্ষের সূত্রপাত, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরেই দক্ষিণ-মধ্য রেল (এসসিআর) এবং আরপিএফ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তদন্ত শুরু করে। রেল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আরপিএফের কর্মী নন। তিনি তেলঙ্গানা রাজ্য পুলিশের হোমগার্ড এবং হাফিজপেট স্টেশনে কর্তব্যরত ছিলেন।দক্ষিণ-মধ্য রেলের সেকেন্দ্রাবাদ দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ওই হোমগার্ডকে ইতিমধ্যেই তেলঙ্গানা রাজ্য পুলিশ দফতরে ফেরত পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

রেল সূত্রে খবর, ঘটনার ভিডিয়োর পাশাপাশি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হতে পারে। সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করার পরই ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত মহিলা এবং অভিযুক্ত ব্যক্তির বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?