মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সংসদে বিশেষ অধিবেশন শুরু হতেই উত্তপ্ত পরিস্থিতি। তিনটি বিল পেশ করার জন্য বিশেষ অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। মহিলা সংরক্ষণ কার্যকর করতে লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল পেশ করছে কেন্দ্র। পাশাপাশি আরও দুটি বিল পেশ করা হবে। এই বিলগুলো নিয়ে প্রতিবাদে সোচ্চার হন বিরোধীরা। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এর বিরোধিতা করে একে ‘ফেডারেলিজমের উপর আক্রমণ’ বলে জানান।

সংসদে বিল নিয়ে সংঘাত শুরু হয়। এই বিল পেশ গণতন্ত্রকে হাইজ্যাক করা হচ্ছে বলে মনে করছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, ৩ বিল জুড়ে দিয়ে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিযোগ বিরোধীদের। তাঁদের মাইক বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। বিরোধীরা বিল পেশের বিরোধিতা করেছিল। বিরোধীদের পক্ষ থেকে ভোটাভুটির দাবি জানানো হয়। সেই দাবি মেনে নারী সংরক্ষণ বিল উত্থাপনের ওপর ভোট গণনা শুরু হয় লোকসভায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটেয় লোকসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি হবে ৷ তার আগে ১৫-১৬ ঘণ্টা ধরে হবে আলোচনা। এদিন ভোটের সময় হাজির ছিলেন ৩৩৩জন। প্রস্তাবটি পক্ষে ২০৭ ও বিপক্ষে ১২৬ ভোট দিয়েছেন। ভোটাভুটির সময় ৮৬ জন এনডিএ সাংসদ অনুপস্থিত ছিলেন।

এই বিলগুলির মূল লক্ষ্য হল দেশের নির্বাচনী মানচিত্রে বিপুল পরিবর্তন পাশাপাশি মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা। এই প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল অনুযায়ী লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করা হতে পারে। এর মধ্যে প্রায় ৮১৫টি আসন রাজ্যগুলির জন্য এবং বাকি আসনগুলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য থাকবে। এরফলে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব বাড়ানো হতে পারে। রাজ্যসভা শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুক্রবার ১১টায় পুনরায় অধিবেশন বসবে রাজ্যসভায়। অন্যদিকে, 

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে লেখেন, ‘‘সংসদের বিশেষ অধিবেশনে ভারত নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে প্রস্তুত। মা এবং বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয়। এই ভাবনাকে পাথেয় করেই আমরা দৃঢ় সংকল্প করে এই পথে এগিয়ে চলেছি।’

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন তরুণী

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই