ধর্ষণের অপরাধে ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ড

স্বঘোষিত ধর্মগুরুকে সহজাত অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন সরকারি আইনজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: নিজের শিষ্যাকে ধর্ষণের অপরাধে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল গান্ধিনগর আদালত। মঙ্গলবার দুপুরে গান্ধিনগর আদালতের বিচারক ডি কে সোনি এক দশক আগের ধর্ষণ মামলার রায় দিতে গিয়ে বলেছেন, ‘আসামী আসারাম বাপু যে জঘন্য ঘটনা ঘটিয়েছেন তার কোনও ক্ষমা হয় না। যে শাস্তিই দেওয়াই হোক না কেন, তা অপরাধের তুলনায় ভীষণ কম।’ উল্লেখ্য, রাজস্থানের এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অপরাধে অন্য এক মামলায় রাজস্থানের যোধপুর আদালত আগেই স্বঘোষিত ধর্মগুরুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। অর্থা‍ৎ দুই ধর্ষণ মামলাতেই ৮২ বছরের ধর্মগুরুর আজীবন কারাবাসের সাজা হলো।

২০১৩ সালে মোতেরায় নিজের আশ্রমে এক শিষ্যাকে ধর্ষণের দায়ে গতকাল সোমবারই ৮২ বছর বয়সী ধর্মগুরু আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করেছিলেন গান্ধিনগর আদালতের দায়রা বিচারক ডি কে সোনি। তবে মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে স্বঘোষিত ধর্মগুরুর স্ত্রী, ছেলে, মেয়ে ও চার শিষ্যাকে। এদিন দোষী সাব্যস্ত আসারামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার আর্জি জানান সরকারি আইনজীবী। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ ধর্মগুরুকে তিনি স্বভাবজাত অপরাধী হিসেবেও আখ্যা দেন। উল্টোদিকে বয়সের কথা বিবেচনা করে আসারামকে ন্যূনতম শাস্তি দেওয়ার আর্জি জানান তাঁর আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শেষে স্বঘোষিত ধর্মগুরুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান বিচারক ডি কে সোনি।

যদিও গান্ধিনগর আদালতের রায়ে খুশি নন আসারামের আইনজীবী। তিনি জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। অতীতেও একাধিকবার সাজা এড়ানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করেছিলেন সাজাপ্রাপ্ত ধর্মগুরু। তবে তাতে খুব একটা লাভ হয়নি। জঘন্য অপরাধে অভিযুক্ত আসারাম কোনও স্বস্তি পাননি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু