‘বিজেপির সঙ্গে মিশে যান, নতুন করে শিবসেনা গড়ে তুলব’, গদ্দারদের কড়া বার্তা সঞ্জয়ের

সঙ্কট থেকে উত্তরণের জন্য কী রণকৌশল নেওয়া হবে, তা ঠিক করতে এদিন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিবসেনার শীর্ষ নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) রাজনৈতিক মহাসঙ্কটের (Political Crisis) প্রতি পরতেই যেন সাসপেন্স। বুধবারই দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) কংগ্রেস (Congress)-এনসিপির (NCP) হাত ছেড়ে বিজেপির (BJP) কাছে আত্মসমর্পণের শর্ত দিয়েছিলেন বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। আর তার কয়েক ঘন্টার মধ্যেই বাগী বিধায়কদের কড়া বার্তা দিলেন উদ্ধব ঘনিষ্ঠ তথা রাজ্যসভা সাংসদ 9Rajyasabha MP) সঞ্জয় রাউত (Sanjay Raut)। শিন্ডে শিবিরে যোগ দেওয়া গদ্দারদের উদ্দেশে বৃহস্পতিবার তিনি বলেন, ‘চাইলে বিজেপির সঙ্গে মিশে যান। আমরা আবার নতুন করে (Rebuild) শিবসেনা গড়ে তুলব।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির কাছে যে উদ্ধব ঠাকরে কোনও ভাবেই আত্মসমর্পণ করবেন না, সেই বার্তাই বাগী শিবিরকে দেওয়া হল।

সঙ্কট থেকে উত্তরণের জন্য কী রণকৌশল নেওয়া হবে, তা ঠিক করতে এদিন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিবসেনার শীর্ষ নেতারা। ওই বৈঠকে মাত্র ১৩ জন বিধায়ক হাজির ছিলেন। ফলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছেন বালাসাহেবের পুত্র। কিন্তু তবুও তিনি ভাঙছেন না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলেও বিজেপির কাছে মাথা নোয়াতে রাজি নন তিনি।

এদিনই দলের বিক্ষুব্ধ শিবিরের এক বিধায়ক মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তবে সেই সব অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তথা দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘এই সব অভিযোগের কোনও সারবত্তা নেই। বিজেপিতে যাওয়ার জন্য ঠুনকো অজুহাত সামনে আনা হচ্ছে। গত ছয় মাস ধরে করোনার কারণে অসুস্থ ছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে কারও সঙ্গে দেখা করেননি। দলের বিধায়কদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল একনাথ শিন্ডেকে।’  

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ