বিদেশের ৪০ লক্ষের চাকরির মায়া ছেড়ে ভারতে ফিরলেন যুবক, কারণ জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে চাকরি, স্বচ্ছন্দ জীবনযাপনের স্বপ্ন অনেকেই দেখেন। বিশেষ করে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলিতে পাকাপাকি বসবাসও করতেন চান অনেক ভারতীয়। এটা নতুন কিছু নয়। তবে বিদেশের জীবনযাপন দূর থেকে যেমনটা মনে হয়, সেখানকার জীবন কি আসলেই ততটা সুন্দর? এই নিয়ে রয়েছে নানা মতও। কিন্তু সেই স্বপ্নের মাঝেই কখনও কখনও মানুষ নিজের শিকড়ের টান অনুভব করেন। তেমনই এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে চর্চায় এলেন এক ভারতীয় যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক যুবকের গল্প দ্রুত ভাইরাল হচ্ছে, যা অনেক মানুষকে বিদেশের চাকরি নিয়ে ভাবতে বাধ্য করছে।

জানা গিয়েছে, ব্রিটেনে বছরে প্রায় ৪০ লাখ টাকার উচ্চ বেতনের চাকরি করতেন এক যুবক। স্থিতিশীল জীবন, উন্নত পরিবেশ—সব কিছুই ছিল তার নাগালে। তবুও হঠাৎ করেই সেই চাকরি ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কেন এমন সিদ্ধান্ত? তা নিয়ে প্রশ্ন উঠলে যুবক জানিয়েছে, বিদেশে অর্থ ও বিলাসিতা থাকলেও নিজের পরিবার, সংস্কৃতি এবং দেশের টান তাকে বারবার টেনে এনেছে। এছাড়াও, নিজের জন্মভূমি থেকে কিছু করার ইচ্ছাই ছিল তাঁর দেশে ফেরার অন্যতম কারণ। এটা একজন ফিজিও থেরাপিস্ট মানব শাহের গল্প, যিনি ব্রিটেনে বছরে প্রায় ৪০ লক্ষ টাকা বেতনের একটি চাকরি পেয়েছিলেন। তাঁর কর্মজীবনের শুরুটা বেশ উজ্জ্বল ছিল এবং সবকিছু ভালোই চলছিল । কিন্তু মনের গভীরে তিনি কিছু একটার অভাব অনুভব করতে শুরু করলেন। মানব শাহের মতে, ভালো বেতন এবং আরামদায়ক জীবনযাপন থাকা সত্ত্বেও তিনি তার চাকরির কারণে নিজেকে আবন্ধ মনে করতেন। তিনি বলেন যে, তিনি প্রায়শই নিজেকে কারাগারের মতো বন্দী অনুভব করতেন। অর্থ থাকা সত্ত্বেও তার স্বাধীনতার অভাব ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Manav Shah (@physiomanav)

 

আরও পড়ুন: সাধু বেশে হীরের আংটি চুরি! দোকানের মালিকের সামনেই হাতসাফাই অভিযুক্তর, তদন্তে পুলিশ

এছাড়াও, নিজের জন্মভূমি থেকে কিছু করার ইচ্ছাই ছিল মানব শাহের দেশে ফেরার অন্যতম কারণ। তিনি আরও বলেন, একেবারে শুরু থেকেই তাঁর নিজের কিছু করার ইচ্ছা ছিল। তিনি সবসময় একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু ব্রিটেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টার চাকরি তাঁকে সেই সুযোগ দেয়নি। এই কারণেই তিনি নিজের পছন্দের পেশা বেছে নিতে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পেছনে শুধু পেশাগত বিবেচনাই নয়, আবেগও জড়িয়ে ছিল। মানব শাহ খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে বিদেশে একাকীত্ব অত্যন্ত কষ্টকর ছিল। তিনি বলেছেন যে বাবা-মা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আনন্দ যেকোনো টাকা বা জীবনযাত্রার মানের চেয়ে বড়। তিনি একটি বাস্তব দিকও তুলে ধরেন। তার মতে, ভারতে জীবনযাত্রা আরও সাশ্রয়ী, যেখানে সঞ্চয় ভালো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সহজেই পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ই মানুষজন উৎসাহের সঙ্গে প্রতিক্রিয়া জানায়। অনেক ব্যবহারকারী বলেন যে টাকাই সবকিছু নয়, অনেকেই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করেন। আজকের যুগে যখন সবাই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, তখন এই যুবকের গল্পটি সত্যি মানুষকে পরিবার, সঙ্গ নিয়ে ভাবাচ্ছে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা