লিফট দেওয়ার নামে চলন্ত গাড়িতে গণধর্ষণ, হরিয়ানার সোনিপতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনিপত: কাজের শেষে বাড়িতে ফেরার জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিলেন তরুণী। সে সময় বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিয়ানার সোনিপতে। অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিরা পলাতক।

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী হরিয়ানার আইটিআই চকের একটি অফিসে কাজ করেন। গত বুধবার অফিসের কাছ থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। রাত হয়ে যাওয়ায় রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি গাড়ি এসে তাঁকে পৌঁছে দেওয়ার কথা বলে। গাড়িতে তিন যুবক ছিল বলে জানা গিয়েছে। তরুণীর গ্রামের লোক বলেই নিজেদের পরিচয় দিয়েছিল অভিযুক্তরা। তারপরেই তরুণীকে গাড়িতে উঠতে বলে তারা। তরুণীও তাদের বিশ্বাস করে গাড়িতে উঠে পড়েন।

অভিযোগ, গাড়িতে ওঠার পরেই তরুণীকে জোর করে মদ্যপান করানো হয়। মদ্যপানের পরে অচেতন হয়ে পড়লে সেই অবস্থাতেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পরে তরুণীকে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে। বাড়িতে পৌঁছে পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন নির্যাতিতা। তারপরেই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে সুমিত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি আরো দুজনের খোঁজ করা হচ্ছে। বাকি অভিযুক্তরা পলাতক। নির্যাতিতাকে আগে থকে চিনত কিনা সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান