চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুধু পাথর নয়, গুলি-তলোয়ার দিয়ে হামলা চলেছিল, জানালেন আহত পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের খারগোনে রবিবার রাম নবমীর শোভাযাত্রায় হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কার্যত উত্তাল দেশ। রবিবার বিকেলে মধ্যপ্রদেশের এই জেলায় যখন রাম নবমী উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয় তখন হঠাৎই ওই শোভাযাত্রাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে একদল লোক। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জড়ান বহু মানুষ। এর জেরে গুরুতর চোট পান বেশ কয়েকজন। তাঁদের মধ্যে একজন হলেন খারগোনের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরী। এই মুহূর্তে খারগোনের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় আহত হওয়ার পাশাপাশি খারগোন সাম্প্রদায়িক অশান্তির মূল সাক্ষীও তিনি। সেই পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরীই বুধবার জানালেন, শুধু ইট, পাথর নিয়ে নয় তলোয়ার, বন্দুক নিয়ে ওই শোভাযাত্রায় হামলা চালিয়েছিল হামলাকারীরা। এমনকি পুলিশ সুপার লক্ষ্য করে তারা বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। সেই গুলির একটা গায়ে লেগেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশ সুপার।

তাঁর কথায়, ‘সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে শুনে আমি ঘটনাস্থলে ছুটে যাই। আমি একজন যুবককে তলোয়ার নিয়ে লোকজনের পিছনে দৌড়াতে দেখেছি। আমি তার কাছ থেকে যখন সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তখনই তারা আমাকে লক্ষ্য করে গুলি চালায়। সেটা আমার বুড়ো আঙুলে লাগে এবগ সঙ্গে সঙ্গে আমি লুটিয়ে পড়ি।’ জানা যাচ্ছে, তাঁকে ছোঁড়া গুলিটি সোজাসুজি ওই পুলিশ সুপারের গায়ে না লাগলেও সেটা তাঁর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ফলে অস্ত্রপ্রচার করার প্রয়োজন না পড়লেও প্রচুর রক্তক্ষরণ এই মুহূর্তে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  

এর পাশাপাশি এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী খারগোনের অতিরিক্ত ক্যালেক্টার সুমের সিং জানিয়েছেন, হামলাকারীরা শুধু ওই শোভাযাত্রাতে নয়, ওই এলাকার আশেপাশের বাড়িগুলিতেও ঢিল ছুঁড়তে শুরু করে। একে একে প্রচুর গাড়িতেও তারা ভাঙচুর করে। শোভাযাত্রায় ঢিল ছোঁড়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে কাঁদানে গ্যাস ছোঁড়ার অনুরোধ করা হয়। এই ঘটনার পরেই ওই এলাকায় কার্ফু জারি করা হয়।  

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ