কর্ণাটকে পরাজয় স্বীকার করে নিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

শনিবার দুপুরের মধ্যে গণনার প্রবণতা অনুযায়ী ২২৪ আসনের মধ্যে ১২০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে বিধানসভা ভোটের গণনা শুরু হওয়ার পর কার্যত পরাজয় স্বীকার করে নিলেন সে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। শনিবার দুপুরের মধ্যে গণনার প্রবণতা অনুযায়ী ২২৪ আসনের মধ্যে ১২০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। সেই আবহে এদিন ‘আমরা কোনও দাগ কাটতে পারিনি’ বলে মন্তব্য করলেন বাসবরাজ বোম্মাই।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসবরাজ বোম্মাই বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের অনেক চেষ্টা সত্ত্বেও, আমরা কাটতে পারিনি। কংগ্রেস এটা সফলভাবে করেছে… সম্পূর্ণ ফল প্রকাশের পরে আমরা একটি বিশদ বিশ্লেষণ করব। জাতীয় দল হিসেবে আমরা শুধু বিশ্লেষণই করব না, বিভিন্ন স্তরে কী কী ঘাটতি ও ফাঁক রয়ে গিয়েছে তাও দেখব।’

উল্লেখ্য এর আগে বাসবরাজ বোম্মাই বলেছিলেন, তিনি বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি দাবি করেছিলেন, কংগ্রেস নিজের দলের বিধায়কদের প্রতি আস্থা রাখে না। তাই অন্যান্য দলগুলির কাছে পৌঁছানোর চেষ্টা করছে। প্রসঙ্গত শনিবার ভোট গণনার প্রবণতা অনুযায়ী সকাল থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। রাজনোইতিক পর্যবেক্ষকদের মত, একপ্রকার পরাজয় নিশ্চিত জেনে এই মন্তব্য করেছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বিকট শব্দে অতিষ্ঠ, রেগে মহিলা আইনজীবীর গাড়ি আগুনে জ্বালিয়ে দিলেন পড়শি যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…