চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের ব্যস্ততা পেরিয়ে শরতের হাওয়া বইলেই যেন অন্য রকমের আবহ তৈরি হয় শিলিগুড়ির লেকটাউনে নন্দী বাড়িতে। চতুর্থী থেকেই শুরু হয়ে যায় মা দুর্গার আগমনী। আত্মীয়-স্বজনের আনাগোনা, ঢাকের বাদ্যি আর সাবেকি নিয়ম-রীতিতে ধীরে ধীরে জমে ওঠে পুজোর পরিবেশ। এখানে দুর্গা শুধুই দেবী নন, পরিবারের সকলের কাছে তিনি যেন ঘরের মেয়ে উমা। তাই তাঁকে বরণ করা থেকে ভোগ নিবেদন প্রতিটি পর্বেই রয়েছে মেয়েকে ঘরে ফেরানোর আবেগ। চতুর্থীর আগমনী থেকে দশমীর বিদায়- নন্দী বাড়ির দুর্গাপুজোয় দেবী দুর্গা কোনও দেবী নন, তিনি বাড়ির মেয়ে।

নন্দী বাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় ২০ বছর। বাড়ির কর্তা প্রয়াত মন্মথ চন্দ্র নন্দীর সংকল্প থেকেই এই পুজোর সূচনা। পরে তাঁর ছোট ছেলে তাপস নন্দী পুজোর দায়িত্ব নেন। সময়ের সঙ্গে পুজোর পরিধি বাড়লেও বদলায়নি সাবেকি রীতি। পরিবারের সদস্যরা এখনও নিষ্ঠার সঙ্গে পুজোর চারটি দিন পালন করেন। এমনকী সুদূর লন্ডন থেকেও পরিবারের সদস্যরা পুজোর সময়ে বাড়িতে ফিরে আসেন। নন্দী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ মায়ের ভোগ। সপ্তমী থেকে দশমী প্রতিদিনই দেবীর পাতে সাজানো হয় আলাদা পদ। এই পুজোর সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার নামও জড়িয়ে রয়েছে। পরিবারের সদস্য মৌমিতার ছোটবেলার বন্ধু হওয়ায় একাধিকবার নন্দী বাড়ির পুজোয় সপরিবারে হাজির হয়েছেন তিনি। ফলে সময়ের সঙ্গে এই বাড়ির পুজোর পরিচিতিও আরও বেড়েছে।

সপ্তমীতে থাকে ভাত, ডাল, শাকভাজা, পাঁচরকম ভাজা, চাটনি ও মিষ্টি। অষ্টমীতে মায়ের জন্য রান্না হয় খিচুড়ি, তরকারি, পাঁচরকম ভাজা, চাটনি ও মিষ্টি। নবমীর ভোগে থাকে পোলাও, পনীর, ফুলকপি, পাঁচরকম ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে দশমীর ভোগেই রয়েছে এই বাড়ির পুজোর সবচেয়ে বড় চমক। মায়ের পাতে সাজানো হয় পান্তাভাত, কচুশাক এবং ইলিশ মাছ ভাজা। মায়ের পাতে ইলিশ তুলে দিয়ে তাঁকে বিদায় জানানোর রীতি এই পুজোকে আরও আপন করে তুলেছে। পুজোর শেষ মুহূর্তেও তাই আনন্দের সঙ্গে মিশে থাকে মনখারাপের সুর।  

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫