‘পুজোয় অনেক খাওয়া দাওয়া করব, যেগুলো সারাবছর আমি খাইনা সেগুলো খাবো’- ঋতাভরী চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য অসুস্থতা থেকে সেরে উঠে কাজে ফিরেছেন ঋতাভরী চক্রবর্তী। শরীরে জমেছে খানিক মেদ। ঋতাভরীর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। তবে হঠাৎই তাঁর শরীরে এমন পরিবর্তনে বেশ চমকেছেন অনেকে। সদ্য একটি পুজোর বিজ্ঞাপনে অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর চেহারায় এমন বদল নিয়ে তাঁর যথাযথ উত্তরও দিয়েছেন অভিনেত্রী। আট মাসের ব্যবধানে দুটি সার্জারি রীতিমত বদল এনেছে তাঁর চেহারায়। কিন্তু এসবের মধ্যেও মনের জোর হারাতে নারাজ তিনি। সুস্থ হয়ে ফিরেছেন কাজে। সম্প্রতি একটি বিপণীর উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এখন কেমন আছেন জানতে চাওয়া হলে তিনি জানান, বেশ সুস্থ আছেন এখন। কাজে ফিরেছেন।

 

পুজোয় কি করবেন? পুজোর প্ল্যান সম্পর্কে এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জানান, পুজোয় অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। সঙ্গে চলছে পুজোর শপিং। পুজোয় তাই তাই করব যা যা আমি সারাবছর করিনা। শুধু তাই নয় পুজোয় অনেক খাওয়া দাওয়া করব। যেগুলো সারাবছর আমি খাইনা সেগুলো খাবো। এছাড়াও ঋতাভরী জানান সকলেই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমরা। তাই আমরা একটু আনন্দের আবহ চাইছি আর তাই জন্য আমাদের অনুষ্ঠানে মেতে উঠতেই হবে। পুজো প্ল্যানিং তাই মাস্ট। অবশ্যই তা কোভিড বিধি মেনে। প্রসঙ্গত, মাত্র একদিন আগেই সামনে এসেছে ঋতাভরীর বিয়ের খবর। চিকিৎসক বন্ধুর সঙ্গে আগামী বছরেই গাঁটছড়া বাধবেন অভিনেত্রী। বলা বাহুল্য তাঁর বিয়ের খবরে মন ভেঙেছে তাঁর অনুরাগীদের আবার শুভেচ্ছা বার্তা ও ভালবাসায়ও অনেকে ভরিয়ে দিয়েছেন তাঁকে।

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের