পুজো স্পেশ্যাল ‘আনারসী ফ্রায়েড রাইস’, চেখে দেখুন একবার

Share:

নিজস্ব প্রতিনিধি : চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো রব। প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে চলছে,  এরই সঙ্গে চলছে আলোক সজ্জার কাজ। তাল মিলিয়ে চলছে শেষ মুহূর্তের শপিং। এদিকে উমা আসতে আর বেশি দেরী নেই। এরপরই দেবী পক্ষের শুরু হবে। আর সত্যি তো বাঙালির উৎসব মানে ভুড়ি ভোজ। এইসময় ভালমন্দ না খেলে কী চলে। স্বাদ বদলাতে চান ? তবে বানিয়ে নিন ভিন্ন স্বাদের আনারসী ফ্রাইড রাইস। ছেলে থেকে বুড়ো চেটেপুটে খাবে সকলে। দুপুরের পাতে ভাতের বদলে না হয় বানিয়ে নিন ফ্রাইড রাইস, তাও আবার আনারসের সঙ্গে। জেনে নিন তৈরির সঠিক পদ্ধতি।

উপকরণ : পরিমাণমত চাল,তিলের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা,সয়া সস, অলিভ অয়েল, রসুন , ভুট্টা, গাজর, মটর ৪ কাপ, আনারসের টুকরো , পেঁয়াজ কুচি, লেবু, পনির, গোলমরিচ, আদা ও লবন

প্রণালী : প্রথমে পনির গুলোকে ভেজে তুলে রাখুন অন্য একটি পাত্রে। আনারস ও চাল সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে টগবগ করে ফুটলে নামিয়ে নিন।

এবার একটি পাত্রে সয়া সস, তিলের তেল, গোলমরিচ ও আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ওর মধ্যে রসুন, পেঁয়াজ দিয়ে ৫ মিনিট পর্যন্ত রান্না করুন। এবার তাতে গাজর, ভেজানো মটর, ভুট্টা ও বাকি সবজি দিয়ে রান্না করুন। অন্তত ৫ মিনিট পর্যন্ত রান্না হতে দিন। এরপর লবন দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখুন। সামান্য জলও ব্যবহার করতে পারেন।

সবজি সেদ্ধ হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা আনারস ও সেদ্ধ করে রাখা চাল, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। অন্তত ৫ মিনিট ভাল করে নাড়ুন। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিন। আরও ৩ মিনিট রেখে নামিয়ে নিন। এবার উপর থেকে ধনেপাতা ও পাতিলেবুর রস দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন আনারস ফ্রাইড রাইস।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে