পুজোর ছুটিতে পাহাড়ে যেতে চান, আবার কম খরচে, ঠিকানা দেবে এই ‘অফবিট’গুলি

দু'দিন একটু প্রকৃতির কোলে গিয়ে মনকে চাঙ্গা বানিয়ে নেন। তাই বাঙালির প্রতিনিয়ত মন যেন ছটফট করে ঘুরতে যাওয়ার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই পায়ের তলায় সরষে। ভ্রমণ পিপাসু বাঙালি একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির খোঁজে। এদিকে আর হাতে মাত্র ৩ দিন। আগামী সপ্তাহের শুরুতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যদিও কলকাতায় ইতিমধ্যেই বড় বড় প্যাণ্ডেলগুলির উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাই হোক না কেন, বাঙালি ভ্রমণপ্রেমী। একটু সুযোগ পেলেই মন ভাল করতে ছুটে চলে যায় পাহাড় কিংবা জঙ্গলে কিংবা সমুদ্রে।

দু’দিন একটু প্রকৃতির কোলে গিয়ে মনকে চাঙ্গা বানিয়ে নেন। তাই বাঙালির প্রতিনিয়ত মন যেন ছটফট করে ঘুরতে যাওয়ার জন্যে। আর পুজোর মানেই লম্বা ছুটি, সরকারি-বেসরকারি কর্মজীবিদের সারাবছর হাড়ভাঙা পরিশ্রমের পর এই ছুটিটা যেন আলাদাই তৃপ্তি দেয়। আর এই সময়টা বেশিরভাগ মানুষই চান সমুদ্র নয় একটু পাহাড় ঘুরতে যাওয়া হোক। আর কম দিনে কম ব্যয়ে এটাও একটা চিন্তার বিষয়, তার জন্যে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার দরকার নেই। ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট স্থানগুলি থেকে। বিদেশের সৌন্দর্যও ভুলতে বাধ্য। কোথায় কোথায় যাবেন, চটপট কিছু অফবিট জায়গার নাম জেনে নিন।

মানেভঞ্জন: দার্জিলিং সংলগ্ন ছোট্ট গ্রাম মজুয়া সংলগ্ন এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র হল মানেভঞ্জন। এটি একটি ট্রেকিং পথ। তাই ভ্রমণপ্রেমীদের জন্যে এটাও একটা সেরা গন্তব্য হতে পারে। সিংগালিলা বন রেঞ্জ দ্বারা বেষ্টিত, পাখির কিচিরমিচির-সহ দূষণ মুক্ত শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মন ভাল করার মতো আদর্শ।

সিলারি গাঁও: এই গ্রামের সবচেয়ে সুন্দর আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা। এই ছোট্ট গ্রামটিতে মাত্র ২৫ -৩০ টি পরিবার বসবাস করেন। নিউ জলপাইগুড়ি থেকে নেমে গাড়িতে মাত্র ৪:৩০ ঘন্টায় এখানে পৌঁছতে পারেন। 

মাহালদিরাম: দার্জিলিংয়ের কাছে উত্তরবঙ্গের এই জায়গাটি মেঘ, রোদ, চা বাগান, পাহাড়, মোমো, ছোটোখাটো ট্রেকিং, প্রকৃতি, পাখি, জৈব সবজির জন্যে বিখ্যাত। অবশ্যই রয়েছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যও। ঘরের বারান্দায় দাঁড়িয়েই ছুঁতে পারবেন মেঘ, সঙ্গে টি গার্ডেনের চা-পাতা তোলার সুযোগ। এখানে নিউ জলপাইগুড়ি থেকে যেতে পারবেন। 

বিদ্যাং: ছবির মত সুন্দর বিদ্যাং-কে একেবারে ঢেলে সাজিয়েছে প্রকৃতি। আঁকাবাঁকা নদী, পাইন, ফার, ওক এবং দেবদারু গাছের সারি। চারিদিক কুয়াশাচ্ছন্ন এই জায়গা কেন আপনাকে মূহুর্তে স্বর্গের দেখা দেবে। 

তাবাকোশি: তাবাকোশী মিরিকের কাছেই রংভাং নদীর ধারে কমলালেবু গাছ আর চা বাগানে ঘেরা সুন্দর একটি পাহাড়ি গ্রাম। এখানেও পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন। 

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকে মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের