কনকদুর্গা আর কৃষ্ণার শহর বিজয়ওয়াড়া হতে পারে পুজোর ছুটি কাটানোর ঠিকানা

বিজয়ওয়াড়া এই বছর আপনার পুজোর ছুটি কাটানোর বেশ ভাল ঠিকানা হয়ে উঠতে পারে. কেননা এই শহরে দেখার জিনিসের অভাব নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময় হাতে একটু বেশি সময় থাকলে ঘুরে আসতে পারেন দক্ষিণ ভারতের(South India) অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) অন্যতম বড় শহর বিজয়ওয়াড়া(Vijaywada) থেকে। এই শহর এই বছর আপনার পুজোর ছুটি কাটানোর বেশ ভালই ঠিকানা হয়ে উঠতে পারে। কেননা এই শহরে দেখার জিনিসের অভাব নেই। ইতিহাস থেকে প্রকৃতি, ধর্ম থেকে শিহরণ, সবই পেয়ে যাবেন এই শহরে। সপরিবারে বা বন্ধুবান্ধবদের জন্য অবশ্যই এই শহর হয়ে উঠতে পারে কয়েকটা দিন ছুটি কাটানোর ভাল জায়গা। কৃষ্ণা নদীর তীরে গড়ে ওঠা এই শহরের সব থেকে বড় আকর্ষণ কৃষ্ণা নদীর বুকে গড়ে ওঠা প্রকাশম ব্যারেজ(Prakasham Barrage)। এই ব্যারেজে ঘুরে বেড়াতেই অনেকটা সময় কেটে যাবে আপনার। ব্যারেজের জলাধারের মধ্যেই গড়ে উঠেছে ভবানী আইল্যান্ড যেখানে পাবেন জলের সঙ্গে সম্পর্কযুক্ত ক্রীড়া ও বিনোদের ভাণ্ডার। দেখে নিন শহরের উপকন্ঠে পাহাড়ের মাথায় থাকে কনকদুর্গা মন্দির(Kanak Durga Temple)। এই মন্দিরে দেবী দুর্গা পূজিত হন পার্বতী হিসাবে। মন্দিরের চূড়া সোনায় মোড়া।

বিজয়ওয়াড়া শহরের মধ্যেই দেখে নিন দুটি উল্লেখযোগ্য দ্রষ্টব্যস্থান উন্ডাভ্যাল্লি কেভস(Undavalley Caves) বা গুহা এবং মোগলারাজাপূরম কেভস। যারা ইতিহাস পছন্দ করেই তাঁদের এই দুটি জায়গাই বেশ ভাল লাগবে। দুটি জায়গায় চেষ্টা করুন দুপুরের দিকে যেতে। কেননা দুটি গুহাই পশ্চিম মুখী। সূর্য পশ্চিমে ঢললে সরাসরি আলো ঢোকে গুহার অন্দরে। দেখতে ভুলবেন না গান্ধি হিলস ও রাজীব গান্ধি পার্ক। দেখে নিন সেন্ট মেরি চার্চ ও ভিক্টোরিয়া মিউজিয়াম। এবার পা ফেলুন শহরের বাইরে। সাগরে গা ভাসাতে চাইলে চলে আসুন ৮৫কিমি দূরের মানগিনাপুডি সৈকতে। ঘুরে আসতে পারেন বিজয়ওয়াড়া থেকে ৯২কিমি দূরের সূর্যলঙ্কা বিচ থেকেও। দুটি জায়গাই বেশ ভাল। নিরিবিলিতে সময় কাটানোর জন্য নিরাপদও।

বিজয়ওয়াড়া শহর থেকে ঢিল ছোঁড়া দূরেই আছে কোন্ডাপল্লী। সেখানকার দুর্গ যেমন অবশ্যই দেখবেন, তেমনি কিনতে ভুলবেন না সেখানকার বিখ্যাত কাঠের পুতুল। বিজয়ওয়াড়া গেলে কিনতে ভুলবেন না মঙ্গলগিরি শাড়ি। কলকাতার দিক থেকে বিজয়ওয়াড়া যাবার গুচ্ছের ট্রেন আছে। তাই আসা যাওয়া সমস্যা হওয়ার কথা নয়। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বড় শহর। তাই সেখানে হোটেল থেকে রিসর্টের অভাব নেই। সরকারি ও বেসরকারি দুই ধরনেরই দামী থেকে বাজেট হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। বিজয়ওয়াড়ায় গিয়ে স্থানীয় খাবার চেখে দেখার ইচ্ছে হলে ব্যেসান্ত রোডে ঢুঁ মারতে পারেন। হাতে বেশি সময় থাকলে অবশ্যই ঘুরে আসুন অমরাবতী থেকে। দেখে নিন নাগার্জুন সাগর। দেখতে ভুলবেন না সেখানকার মিউজিয়াম।

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক