বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির বড় সুযোগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে কাজ, রইল বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! বর্ধমান বিশ্ববিদ্যালয়-এ ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে। ৪০ বছরের মধ্যে বয়স হলে আপনিও আবেদন করতে পারবেন। মোটা বেতনের সঙ্গে একাধিক পদে নিয়োগ-সব তথ্য এক নজরে নিচে দেওয়া হল।

কোন বিভাগে নিয়োগ?
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসটেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন (CDOE) -এ তিনটি পদে কর্মী নেওয়া হবে। প্রতিটি পদেই নেওয়া হবে একজন করে প্রার্থী।

আরও পড়ুন: কলকাতায় শুরু হচ্ছে ‘ওয়াটার মেট্রো’, সবুজ সংকেত নবান্নের

ইন্টারভিউ কবে ও কোথায়?
তারিখ: ৫ মার্চ, ২০২৬
স্থান: গোলাপবাগ ক্যাম্পাস, সিডিওই বিভাগ, বিদ্যাসাগর ভবনের কনফারেন্স হল

পদের বিবরণ, যোগ্যতা ও সময়সূচি
১) স্টোর কিপার
শূন্যপদ: ১টি
মাসিক একত্রিত বেতন: ৩৭,৫০০
যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম
২ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: ৪০ বছরের মধ্যে
ইন্টারভিউ সময়: সকাল ১১:৩০

২) গ্রুপ ডি স্টাফ
শূন্যপদ: ১টি
মাসিক একত্রিত বেতন: ২৩২,০০০
যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক,
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২
বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: ৪০ বছরের মধ্যে
ইন্টারভিউ সময়: দুপুর ১২:৩০

৩) ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
শূন্যপদ: ১টি
মাসিক একত্রিত বেতন: ৩২,০০০
যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূননতম ২ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: ৪০ বছরের মধ্যে
ইন্টারভিউ সময়: দুপুর ২:৩০

ইন্টারভিউয়ের দিন সঙ্গে কী আনবেন?
১.আবেদনপত্র (যে পদের জন্য আবেদন করছেন তা স্পষ্টভাবে উল্লেখ)বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ফর্ম
২.আপডেটেড বায়োডাটা
৩.সমস্ত শিক্ষাগত ও অভিজ্ঞতার অরিজিনাল ডকুমেন্টস (ভেরিফিকেশনের জন্য)
৪.সব নথির ২ কপি সেল্ফ-অ্যাটেস্টেড জেরক্স
৫.নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। আরও বিস্তারিত নির্দেশিকা ও ফরম্যাট জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়