পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ে নিয়োগ, বছরে ৬ লক্ষ টাকা বেতন, জানুন খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল একটি এডুটেক সংস্থা। শিক্ষকতা পেশায় যুক্ত হতে ইচ্ছুকদের জন্য প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অনলাইন এবং অফলাইন-দুই মাধ্যমেই পড়ানোর সুযোগ থাকছে। আকর্ষণীয় বেতনের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে কাজ করার সুযোগও মিলবে এই পদের মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, বছরে সর্বোচ্চ ছ’লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হতে পারে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে পরিচালিত ‘বঙ্গ মিস্ত্রি’ নামে পরিচিত এই এডুটেক প্ল্যাটফর্মটি বর্তমানে রাজ্যের অন্যতম জনপ্রিয় শিক্ষা উদ্যোগ হিসেবে পরিচিত। অনলাইন প্ল্যাটফর্ম ও নিজস্ব অ্যাপের মাধ্যমে তারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি নিট ও জেইই-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও করিয়ে থাকে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে।

আরও পড়ুন: ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদার্থবিদ্যা বিষয়ে দু’টি আলাদা বিভাগে শিক্ষক নেওয়া হবে। একটি বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির জন্য এবং অন্য বিভাগে একাদশ-দ্বাদশ শ্রেণির সঙ্গে নিট ও জেইই প্রস্তুতির জন্য শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

যোগ্যতার ক্ষেত্রে, অষ্টম থেকে দশম শ্রেণির জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। তবে একাদশ-দ্বাদশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষক হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স, পিএইচডি বা বি.টেক ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি উভয় ক্ষেত্রেই অন্তত দু’বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থার প্রতিষ্ঠাতা এন.কে.ডি স্যার জানান, ইউটিউবের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ আজ একটি পূর্ণাঙ্গ লার্নিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে তাদের লক্ষ্য আরও বেশি পড়ুয়ার কাছে সহজ ভাষায় মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া।

আগ্রহী প্রার্থীদের দ্রুত তাদের সম্পূর্ণ সিভি ই-মেল করতে হবে নির্দিষ্ট ঠিকানায়-[info@bongmistry.com) (mailto:info@bongmistry .com)।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?