৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪,০৯৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৪ অগস্ট, ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ?

সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস (সিইএন) নং ০৪/২০২৬ এর অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ ছাড়াও বিভিন্ন প্রযুক্তিগত বিভাগের একাধিক পদে নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে লেভেল ৬-এ নিয়োগ করা হবে, যার প্রাথমিক মূল বেতন হবে প্রতি মাসে ৩৫,৪০০ টাকা। 

বয়সসীমা

১ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।  

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ১৪ অগস্ট, ২০২৬

আবেদন  শেষঃ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

নিয়োগকারী সংস্থা: Railway Recruitment Board (RRB)

কীভাবে হবে নির্বাচন?

প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), নথি যাচাই এবং প্রয়োজনীয় নিয়োগ-সংক্রান্ত ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। প্রার্থীদের আবেদন করার আগে RRB-এর বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বয়সসীমা, সংরক্ষণ নীতি, আবেদন ফি, পরীক্ষার সিলেবাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সেখানে উল্লেখ থাকবে।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ