চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে নিয়োগ প্রক্রিয়া হবে। আগ্রহী প্রার্থীরা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসে কাজ করতে পারবেন। এছাড়াও ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা একটি। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন। এছাড়াও  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। চুক্তিভিত্তিক এই কাজে প্রথমে তিনবছরের জন্য নিয়োগ করা হলেও পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। 

আবেদন করবেন কীভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার নথি, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন ফি জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পৌঁছে দিতে হবে। পারবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

বেতন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে নির্দিষ্ট বেতন দেওয়া হবে। তবে কতটাকা পারিশ্রমিক দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য মেধার ভিত্তিতে অগ্রাধিকার মিলবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রার্থীদের বেতন হবে প্রতি একঘন্টায় কাজের জন্য ১ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটিতে নজর রাখতে বলা হয়েছে।

শেষ তারিখ কবে?

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত শেষ তারিখের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, নির্বাচন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল