উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ! এখনই আবেদন করুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর আগে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এলো রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যেই একাধিক শূন্যপদে চাকরির কথা জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়স, বেতন, আবেদনের শেষ তারিখ সহ যাবতীয় তথ্য থাকছে এই প্রতিবেদনে।

পদের নাম
কুক কাম কেয়ারটেকার

শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাইলে যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে প্রয়োজন ভাল কমিউনিকেশ স্কিল।

বয়স
এই পদে চাকরির জন্য সকল ইচ্ছুক প্রার্থীদের বয়স 20 থাকে 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন
কুক কাম কেয়ারটেকার পদে আবেদন করার পর চাকরির জন্য মনোনীত হলে প্রতিমাসে 8,000 টাকা বেতন দেওয়া হবে।

পদের নাম
অ্যাটেনডেন্ট

শিক্ষা যোগ্যতা
বাংলা ভাষায় সাবলীল হওয়ায় পাশাপাশি যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করা আবশ্যিক।

বয়স
এই পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে।

মাসিক বেতন
এই পদে চাকরিরত ব্যক্তিরা মাসিক 5,000 টাকা বেতন পাবেন।

পদের নাম
ল্যাব টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা
এই নির্দিষ্ট পদে চাকরি করতে হলে সেয়েন্স বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথেই প্রার্থীদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সঙ্গে দরকার বেসিক কম্পিউটার নলেজও।

বয়স
40 বছরের নিচে যেকোনও প্রার্থী এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন
এই পদে চাকরি করলে প্রতি মাসে 22,000 টাকা বেতন পাওয়া যাবে।

আবেদন মূল্য
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উল্লেখিত পদে আবেদনের জন্য জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য 100 টাকা এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত স্বাস্থ্য দফতরের বিভিন্ন পদে চাকরির জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমেই স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দ্বারা আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।

আবেদনের শেষ তারিখ
আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী 11 নভেম্বর 2024 পর্যন্ত।

প্রসঙ্গত, ওপরে উল্লিখিত পদ গুলি ছাড়াও ANM OSTC পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই পদে চাকরি করতে চাইলে সায়েন্স বিভাগে ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা করা আবশ্যিক। শুধুমাত্র এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 60 বছর। বেতন 18,000।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা